বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


জিম ইনস্ট্রাকটরের প্রেমে পড়লেন শ্রাবন্তী
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জিম ইনস্ট্রাকটরের প্রেমে পড়লেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিয়েবিচ্ছেদ না হলেও ব্যবসায়ী বন্ধু অভিরূপ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু এ সম্পর্ক ভেঙে গেছে বলে শোনা যাচ্ছে। এদিকে টলিপাড়ায় জোর গুঞ্জন উড়ছে, শ্রাবন্তীর জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার নতুন প্রেমিক মনের সঙ্গে শরীর ফিট রাখার দায়িত্বও নিয়েছেন। টলিপাড়ার জোর গুঞ্জন, শ্রাবন্তী তার জিম ইনস্ট্রাকটরের প্রেমে পড়েছেন। প্রায়ই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

জানা যায়, শ্রাবন্তীর ফিটনেস কোচ হিসেবে রয়েছেন অরজিৎ ঘোষাল। তার ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা যায়, শ্রাবন্তীর সঙ্গে তোলা ছবি মাঝে মধ্যে পোস্ট করেন তিনি। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আমরা প্রবাহিত হতে পারি, পার্টি করতে পারি। কারণ আমরা অতিমানব।’

শ্রাবন্তী এখন তার শরীর নিয়ে যথেষ্ট সচেতন। প্রায়ই তাকে তার শরীর চর্চার ভিডিও পোস্ট করতে দেখা যায়। শ্রাবন্তী যে জিমে যান সেখানে টলিউডের একাধিক তারকাও প্রায়ই শরীরচর্চা করেন। যদিও এই নায়িকার ঘনিষ্ঠজনরা নতুন এই সম্পর্ক নিয়ে সন্দিহান! তবে যা রটে তার কিছু তো ঘটে বটেই!

কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে। ২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়।

২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে উঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। মজার ব্যাপার হলো— রোশান সিং খুবই ফিটনেস সচেতন।

তৃতীয় সংসার ভালোবেসে বাঁধলেও এখন আর একসঙ্গে থাকছেন না রোশান-শ্রাবন্তী। তাও দীর্ঘ দিন কেটে গেছে। বিয়েবিচ্ছেদের মামলাও দায়ের করেছেন শ্রাবন্তী। রোশান এ সংসার টিকিয়ে রাখতে চাইলেও নারাজ শ্রাবন্তী। বলা যায়, এ সংসারও ভেঙে গেছে। বাকি কেবল আনুষ্ঠানিকতা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »