সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জুতা পায়ে শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ, বললেন ‘ভুল হয়েছে’
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জুতা পায়ে শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ, বললেন ‘ভুল হয়েছে’

জুতা পায়ে শহীদ মিনারে মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষজুতা পায়ে শহীদ মিনারে মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে শহীদ মিনারের বেদিতে ওঠে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামালপুরের মেলান্দহ উপজেলার এক কলেজের অধ্যক্ষ। জুতা পায়ে শ্রদ্ধা নিবেদনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। এ অবস্থায় ভুল স্বীকার করে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন এই অধ্যক্ষ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জুতা পায়ে শহীদ মিনারে ওঠা আবু সাইদ মেলান্দহ উপজেলার মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ আবু সাইদ তার প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ওই শহীদ মিনারের বেদিতে ফুল দিতে যান। এ সময় অন্য কারও পায়ে জুতা না থাকলেও তিনি জুতা পরা অবস্থায় শহীদ মিনারে ফুল দেন। শ্রদ্ধা জানানোর সময় ছবিও তোলেন তিনি। ওই ছবি স্থানীয় কয়েক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি আলী ইমাম দুলাল বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে ওঠা কারও জন্য ঠিক না। এ নিয়ে সরকারি বিধিনিষেধ আছে। এমন কাজ যিনি করবেন তার বিরুদ্ধে শাস্তিরও বিধান রয়েছে। ফলে এদিকে সবার খেয়াল রাখা জরুরি।’

ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, ‘কলেজের অধ্যক্ষ যখন এ ধরনের কর্মকাণ্ড করেন, তখন আমরা লজ্জা পাই। কারও কাছ থেকে আমরা এ ধরনের কর্মকাণ্ড আশা করি না।’

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ আবু সাইদ বলেন, ‘তাড়াহুড়া করতে গিয়ে জুতা পায়ে থাকার বিষয়টি খেয়াল করতে পারিনি। আসলে আমার ভুল হয়েছে। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’

তবে বিষয়টিকে ক্ষমার অযোগ্য উল্লেখ করে জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি বলেন, ‘যদি জুতা পায়ে শহীদ মিনারে ওঠে থাকেন, তাহলে মারাত্মক অপরাধ করেছেন অধ্যক্ষ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এমন ঘটনা মারাত্মক অপরাধ। এটি ক্ষমার অযোগ্য। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »