শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জেগে উঠেছে খেলনার গ্রাম খোলাশ
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২২, ২:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেগে উঠেছে খেলনার গ্রাম খোলাশ

খোলাশ গ্রামে খেলনা তৈরির ঐতিহ্য প্রায় ৬০ বছরের। শুরুটা ষাটের দশকে। খোলাশ গ্রামের তিন জন দিনমজুর কুরানু মোল্লা, আবুল হোসেন ও সুলতান ফকির কাজের খোঁজে নীলফামারীর সৈয়দপুরে যান। সেখানে তারা খেলনা কারখানায় কাজ নেন এবং দ্রুত সবাই পাকা কারিগর হয়ে ফিরে আসেন গ্রামে। নিজেরাই নানা ধরনের খেলনা তৈরি করতে শুরু করেন। তাদের তৈরি খেলনাগুলো সারা দেশে বাজার পায় এবং গ্রামীণ মেলা, উত্সব-তিথি-পার্বণে শিশুদের নজর কেড়ে নেয়। বাঁশের কাঠি ও মাঠির পাত্রে (খুড়ি) কাগজ লাগিয়ে তাতে রঙ দিয়ে তৈরি করেন মেলার বিশেষ আকর্ষণ টমটম বা ‘টরটরি গাড়ি’।

আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র—এই তিন মাস ছাড়া বছরের বাকি ৯ মাসই খোলাশ গ্রামে দিনরাত খটখট শব্দে খেলনা তৈরির কর্মযজ্ঞ চলে। বাড়ির উঠানে-আঙিনায় কারিগরদের খুলি-কাঠ, বাঁশ আর রংবেরঙের কাগজ দিয়ে টমটম গাড়ি বা টরটরি, কাঠের গাড়ি, চরকি, কাঠের পাখি, বেহালা, সারিন্দা, ঘিন্নিসহ হরেক খেলনা তৈরির ধুম পড়ে। আর বাড়ির ভেতরে নারী ও কিশোরীরা ঐসব খেলনায় রং লাগানো ও কাগজে আলপনা আঁকায় ব্যস্ত থাকেন। তবে বিক্রির ভরা মৌসুম হলো চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস। কারণ, এই তিন মাসে সারা দেশে শত শত মেলা ও উত্সব বসে। সেইসঙ্গে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহসহ দেশের অন্যান্য এলাকার মেলায় ও বাজারে খোলাশের খেলনা যায়।

ঐ গ্রামের কারিগর আবু বক্কর সিদ্দিক বলেন, ‘করোনা হামাকোরোক করুণা দিয়্যা গ্যাছে। দুই বছর মেলা কর‍্যা পারিনি। এবার মেলার জন্যি খেলনা বানাচি। দুই বছরে ব্যাংক এবং স্হানীয় এনজিওদের কাছ থেকে ঋণ করা লাগিছে। প্রতি সপ্তাহে ৫ হাজার ট্যাকা কিস্তি দিই।’

৫৫ বছর বয়সি খেলনা নির্মাতা দেলোরা বেওয়া বলেন, খেলনা তৈরি করা অনেক নারীর পেশা হয়ে উঠেছে এবং তারা তাদের পরিবারের ভরণপোষণের জন্য অর্থ উপার্জন করতে পারেন।

উদ্যোক্তা লুত্ফর মোল্লা বলেন, ‘আমাদের আমদানি করা চাইনিজ খেলনার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।’

খোলাশ গ্রামের ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আয়তানূর ফকির বলেন, গ্রামের মানুষ খেলনা তৈরি করেই ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। কিন্তু করোনার কারণে মেলা বন্ধ থাকায় এখন ঋণের বোঝা চেপেছে কারিগরদের ঘাড়ে।

দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, খোলাশ গ্রামের শতাধিক পরিবার খেলনা গাড়িসহ বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে ব্যবসা করেন। তাদের মধ্যে যারা গরিব ,তাদের সহযোগিতা করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »