শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জেতবে ব্যাডা বরিশাল
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩, ৩:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেতবে ব্যাডা বরিশাল

ফুটবল বিশ্বকাপের উম্মাদনা শেষ হতে না হতেই শুরু হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল নিয়ে মাতামাতি। তর্ক-বিতর্ক ছাপিয়ে সাত দলের লড়াইয়ে নিজের দলকে এগিয়ে রাখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। হুঙ্কার দিয়ে জানিয়েছেন, এবার চ্যাম্পিয়ন হবে ফরচুন বরিশাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে ৬ জানুয়ারি থেকে। আসরকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। সোমবার (০২ জানুয়ারি) ফরচুন বরিশালের হয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মিরাজ।

২০১৬ সালে রাজশাহী কিংস ও ২০১৯ সালে খুলনা টাইগার্সের হয়ে শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছেন এ অলরাউন্ডার। নিজের সপ্তম আসরে ফরচুন বরিশালের হয়ে সে আক্ষেপ এবার মেটাতে চান মিরাজ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের দলটা ভালো হয়েছে। সাকিব ভাই আছে শেষ বছরেও খেলেছিল, রিয়াদ ভাই আছে, আমি আছি। এবাদত আছে, খালেদ আছে প্রায় জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। অবশ্যই আশা রাখছি আমরা চ্যাম্পিয়ন হব। কারণ আমি বিপিএলে ছয়বার খেলব এবার দিয়ে। দুইবার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। চ্যাম্পিয়নের স্বাদ নিতে পারিনি। কিন্তু এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।’

গণমাধ্যমকে নিজের ইচ্ছার কথা জানানোর পর সামাজিক মাধ্যমেও বরিশালকে জেতানোর হুঙ্কার ছেড়েছেন মিরাজ। ফোনে কাউকে উত্তর দিচ্ছেন এমন ভঙ্গিতে একটি ছবি পোস্ট করে বরিশালের ভাষায় রসিকতা করে সেখানে মিরাজ লেখেন, ‘এ মনু ক্যামোন আছেন আমনেরা? বিপিএল তো চইল্লা আইছে, আমনেরা পস্তুতি নেছেন তো? জেতবে ব্যাডা বরিশাল!’

গত বছর জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় পার করেছেন মিরাজ। ক্যারিয়ারে ২০২২ সালটা স্মরণীয় হয়ে থাকবে তার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান অবদান, ‘সাকিব-পরবর্তী’ যুগে, সম্ভাবনা রয়েছে দেশের ক্রিকেটের সব থেকে বড় তারকা হবার।

২০২২ সালে এ টাইগার অলরাউন্ডার ৮ টেস্টে শিকার করেছেন ৩১ উইকেট। ১৫ ইনিংসে তার রান ১৮৫। ওয়ানডেতে ম্যাচে নিজের ঝুলিতে পুরেছেন ২৪ উইকেট। ৯ ইনিংস ব্যাট করে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিসহ ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। আর টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে ৪ উইকেট তোলার পাশাপাশি ২০.৩৩ গড়ে করেছেন ১২২ রান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »