মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলের জালে ১৮ কেজির বাঘাইড়, দাম ২১ হাজার টাকা
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ১১:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেলের জালে ১৮ কেজির বাঘাইড়, দাম ২১ হাজার টাকা

গোয়ালন্দ প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে মদন হালদার ও তার দল জাল ফেললে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৯শ টাকায় কিনে নেন। পরে মাছটি তিনি ১ হাজার ২শ টাকা কেজি দরে ২১ হাজার ৬শ টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করেন।

মাছটি সকাল ১০টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার দুলাল চালাকের ঘরে আনা হয়। সেখানে প্রকাশ্য নিলামের মাধ্যমে ব্যবসায়ী মো. শাহজাহান শেখ কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ২শ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এছাড়া এখন নদীতে পানি বাড়ার কারণে এসব বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »