সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রকাশ: ২৪ জুন, ২০২০, ৮:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি থানা পুলিশের অভিযানে জহিরুল ইসলাম(২৪) ও জিয়া জোমাদ্দার(২৬) নামের বেটারী চালিত অটোরিক্সা চুরি চক্রের ২জনকে গ্রেফতার করেছে। এবং চুরির কাজে ব্যাবহৃত একটি মূল্যবান ১৪-১৫ লক্ষ টাকা মূল্যের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।এদের মধ্যে জহিরুল ইসলাম বরগুনা জেলার তালতলি এলাকার চরপাতা গ্রামের জাকির হোসেন এবং জিয়া জোমাদ্দার একই জেলার তালতলি উপজেলার বেতিপাড়া গ্রামের মৃত জব্বার জোমাদ্দারের পুত্র।বুধবার সকাল ১১টায় সাধনার মোড় থেকে ঝালকাঠি শহরের ষ্টেশন রোড এলাকার মঞ্জুরুল ইসলামের মালিকানাধীন বেটারী চালিত অটোরিক্সা কৌশল করে চুরি করে নেয়া কালিন এদের কে ধাওয়া করা হয় এবং ঝালকাঠি বরিশাল সড়কের শ্রীরামপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত গাড়িসহ প্রতারক চক্রের এই দুজনকে পুলিশ গ্রেফতার করেন।
ইতোপূর্বে একই মালিকের অপর একটি বেটারী চালিত অটোরিক্সা গত ০৯ জুন ২০২০ তারিখ একই কৌশলে চুরি করে নেয়। জেলা অটো রিক্সা চালকদের সংগঠন সূত্রে দাবি করা হয়েছে এই চক্র অনেক যাবৎ ঝালকাঠি শহর থেকেই প্রায় ২৫টি বেটারী চালিত অটোরিক্সা চুরি করেন। চোর চক্রটি প্রথমে অটো রিক্সায় কিছু মালামাল তুলে বিভিন্ন এলাকায় ভাড়ার কথা বলে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান কারটিতে চক্রের অন্য সদস্যরা অপেক্ষা করে এবং নির্দিষ্ট স্থানে অটো পৌছার পর চক্রের অন্য সদস্যরা ডিবি াব আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অটো চালককে তাদের কারে তুলে নেয় এবং অজ্ঞান করে দূরে কোথাও রাস্তার পাশে ফেলে রেখে যায়। এদের শিকার হওয়া ঝালকাঠির অটো চালক মোঃ জাহিদ হোসেন জানান তাকে গত ২৭ মে ২০২০ তারিখ নবগ্রাম সড়ক থেকে ভাড়া করা হয় এবং ঝালকাঠির ব্র্যাক মোড় পূর্ব অংশে এসে অপেক্ষমান করা থেকে দুজন এসে তাকে ডিবি পরিচয় দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে কারে তুলে নেয় এবং অজ্ঞান করে বরিশালের কাশিপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখে।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মোঃ জাহিদ হোসেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং তিনদিন পর সে সুস্থ্য হয়। জাহিদ হোসেন এই অটোচোর চক্র গ্রেফতারের খবর পেয়ে ঝালকাঠি থানায় আসে এবং কী ভাবে সে এদের হাতে তার অটোটি চুরি হয়েছে তার বর্ণনা করেন। জাহিদ হোসেন কারটি সনাক্ত করেছেন তবে, কারটির নেইমপ্লেট পরিবর্তন করা হয়েছে। পুলিশের ধারণ এই চোর চক্রের ব্যবহৃত কারটি চোরাই কার হতে পারে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »