বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে তিনজনের করোনা, গ্রাম লকডাউন
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২০, ৯:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে  তিনজনের করোনা, গ্রাম লকডাউন

ঝালকাঠিতে এক পরিবারের তিনজনের করোনা, গ্রাম লকডাউন

প্রতিনিধি :
ঝালকাঠিতে একই পরিবারের তিনজনের শরীরে মিলেছে করোনা। শনিবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও এক শিশুও রয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন। তারা তিনজনই গ্রামের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একটি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঝালকাঠি শহরের পাশের একটি গ্রামে শিশুসহ একই পরিবারের তিনজন গত ৭ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। করোনার উপসর্গ থাকায় ৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় স্বাস্থ্য বিভাগ। শনিবার বিকেলে স্বাস্থ্য বিভাগের কাছে ২৯ জনের নমুনা সংগ্রহের রিপোর্ট আসে। এতে তিনজনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া যায়।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, করোনা পজেটিভ হওয়ায় ওই পরিবারসহ পুরো গ্রামকে লকডাউন করা হয়েছে। তাদের জন্য একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাড়িতে বসেই চিকিৎসা নিবেন। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »