শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বাঁধা সেই সন্তানকে সংবর্ধনা
প্রকাশ: ২২ মে, ২০২১, ৬:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বাঁধা সেই সন্তানকে সংবর্ধনা

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি:

করোনা আক্রান্ত মাকে বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে করে হাসপাতাল নিয়ে যাওয়ার ঘটনার আলোচিত সেই সন্তান ও মমতামীয় মাকে সংবর্ধনা দিয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।

২২ মে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। স্কুল শিক্ষিকা মা রেহেনা বেগম ও ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটুর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন জেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে সেই মা ও ছেলে অশ্রুসিক্ত নয়নে তাদের সেই সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এবং বিষয়টি মিডিয়ায় তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং খোজ খবর নেওয়ার জন্য উপজেলা প্রশাসন সহ বিভিন্ন মহলকে ধন্যবাদ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে নলছিটি প্রেসক্লাবের যুগ্মু সাধারণ সম্পাদক মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মোহম্মদ মিজানুর রহমান, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পলাশ, ঢাকা পোস্টের প্রতিনিধি ইসমাইল হোসেন,মশিউর রহমান,মনির জোমাদ্দার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লখ্য তগত ৯ এপ্রিল শিক্ষক রেহানা পারভীন করোনা আক্রান্ত হয়ে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকার বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। ১৭ এপ্রিল দুপুরের দিকে হঠাত শ্বাসকষ্ট বেড়ে যায়। ডাক্তারের সাথে পরামর্শ করলে তারা দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি করাতে বলেন। লকডাউনের মধ্যে কোন গাড়ি না পেয়ে সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে ছেলে জিয়াউল হাসান টিটু নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে অক্সিজেন মাস্ক পরিয়ে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতে নিয়ে ভর্তি করায়।

মাকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে
এক পুলিশ সদস্য ছবি তুলে ফেসবুকে আপলোড করলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শেবাচিম হাসপাতালে মায়ের সেবাযত্ম করেছেন দুই ছেলে জিয়াউল হাসান টিটু ও রাকিবুল হাসান ইভান। ৬ দিন চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় মাকে নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। মা সুস্থ হলেও করোনা আক্রান্ত হয়ে পড়েন টিটু। ১৫ দিন বাড়িতে আইসোলেশনে থেকে ৯ মে সুস্থ হয় সে। এ ঘটনা নিয়ে দেশ ও বিদেশের মিডিয়ায় সংবাদ প্রচার হয়। আলোচিত সেই মা ও ছেলেকে সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »