সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে ভাইয়ের বিরুদ্ধে বোনের জমি দখলের চেষ্টার অভিযোগ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ভাইয়ের বিরুদ্ধে বোনের জমি দখলের চেষ্টার অভিযোগ

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ভাইয়ের বিরুদ্ধে আপন একমাত্র বাগানে লাগানো বিভিন্ন প্রজাতীর অর্ধশতাধীক গাছ কর্তন করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি ইদুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভাই নাম মো. ইউনুচ আলী। সে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি ইদুরবাড়ি এলাকার মৃত ফজলে আলীর ছেলে। ভূক্তভোগীর নাম হালিমা খাতুন। সে অভিযুক্ত ভাই নাম মো. ইউনুচ আলীর আপন বোন।

ভূক্তভোগী হালিমা খাতুন অভিযোগ করে জানায়, তার স্বামীর বাড়িতে জায়গাজমি না থাকায় স্বামী সন্তান নিয়ে অনেক পূর্ব থেকেই বাবার বাড়িতে বসবাস করেন। বাবার দেয়া আর নিজের ক্রয় করা মোট ৬শতক জমিতে বসবাস করে আসছেন। কিন্তু বৃদ্ধ বয়সে তার পরিবারের লোকজন দূরে থাকায় হঠাৎ করে বুধবার সকাল থেকে তার আপন ছোট ভাই ইউনুচ আলী দুই ছেলেসহ ১০/১২ লোক নিয়ে হালিমার বাগানের রোপন করা বিভিন্ন প্রজাতির শতাধীক গাছ পালা কেটে নষ্ট করে জায়গা দখলের চেষ্টা করেন। বৃদ্ধ হালিমার প্রতিবাদের শক্তি না থাকায় নিরুপায় হয়ে ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

অভিযুক্ত মো. ইউনুচ আলী জানায়, আমার বোনকে ঐ জমি ৩৩ বছর ভোগ করতে দিয়েছি। তার বসত ঘরের পিছন থেকে জমি দিতে চাইলেও সে এই জমি ছাড়তে রাজি নয়। ঐ জমিতে ঘর নির্মাণ করতেই গাছপালা কর্তন করা হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »