শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ- শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি ও জামা বিতরণ করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের খোর্দবহর গ্রামের সপ্তগ্রাম সম্মিলনী রাধা গোবিন্দ মন্দির ও দুর্গা মন্দির প্রাঙ্গনে রক্তকনিকা ফাউন্ডেশন এর আয়োজন করে।

সোমবার (৩অক্টোবর) সকাল ১১টায় অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধ নারীদের শাড়ি, পুরুষদের লুঙ্গি ও শিশুদের জামা প্রদান করা হয়েছে।

এঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রক্ত কনিকা ফাউন্ডেশনের উপদেষ্টা, যুবলীগ নেতা ও সমাজসেবক ছবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া অমৃতবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সুরেশ সমদ্দার, মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন ব্যাপারী, রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি সুজন ব্যাপারী।

রক্তকনিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিক লিটনের সভাপতিত্বে উপদেষ্টা সাংবাদিক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি লুৎফুন্নাহার ঐশি, সাধারন সম্পাদক আবিয়ান হাসান।

এসময় শতাধিক লোকজনকে শাড়ি, লুঙ্গি ও জামা দেয়া হয়। স্থানীয় জনসাধারণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে সার্বিক সহযোগিতা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »