শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনে লাখ লাখ টাকা বাণিজ্যের আশঙ্কা!
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০১৯, ৯:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনে লাখ লাখ টাকা বাণিজ্যের আশঙ্কা!

মু: মনিরুজ্জামান মুনির,সিনিয়র ষ্টাফ রিপোর্টার:- ঝালকাঠি জেলার শত শত প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনে অবৈধ অর্থ বাণিজ্যের আশঙ্কা প্রকাশ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি। শিক্ষা অফিস ও তাদের দালালরা ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার পায়তারা চালাচ্ছে।

জানা গেছে,গত ১৩/১০/১৯ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার উপ-সচিব আছমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে

প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের সিদ্বান্ত নেয়া হয়। এর প্রেক্ষিতে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রত্যাশা নামের একটি কোম্পানির মাধ্যমে ঝালকাঠি জেলার চার উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপন করেন। দরদাম ঠিক না করেই ওই কোম্পানি ঝালকাঠি জেলার চার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনের জন্য কাজ শুরু করেছে।

ওই কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিটি ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা বাবদ ৩০/৩২ হাজার টাকা নেয়া হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ প্রতিবেদক কে জানিয়েছেন, ৫/৬ হাজার থেকে ১০/১২ হাজার টাকার মধ্যে ভালো মানের ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা পাওয়া যাবে। তবে সংশ্লিষ্ট শিক্ষা অফিস দালাল শিক্ষক নেতাদের মাধ্যমে তাদের মনোনীত কোম্পানি থেকেই ডিজিটাল বায়োমেট্টিক হাজিরা স্থাপনের জন্য তাগাদা দিচ্ছে। শিক্ষা অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপ মানি থেকে ৩০/৩২ হাজার টাকা কেটে রাখা হবে। এখনই টাকার জন্য চাপ বা তাগাদা নেই কোম্পানি বা দালালদের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »