সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠির নলছিটি সুবিদপুরে ছাত্রলীগ সহ-সভাপতিকে অস্ত্র ঠেকিয়ে গুম !
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২০, ২:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠির নলছিটি সুবিদপুরে ছাত্রলীগ সহ-সভাপতিকে অস্ত্র ঠেকিয়ে গুম !

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল (২৬) কে ঘর থেকে ডেকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে অমানবিক নির্যাতনের পর গুম করার অভিযোগ উঠেছে একই সংগঠনের সভাপতি-সেক্রেটারীর বিরুদ্ধে। শনিবার রাতে সাড়ে ৭টার দিকে তাকে তুলে নেয়ার পর থেকে অদ্য পর্যন্ত ছেলের কোন হদিস পাচ্ছেনা বলে তার মা মুকুল বেগম অভিযোগ করেছে। এঘটনায় রবিবার সকালে জুয়েলের মা নলছিটি থানায় গেলে থানা চত্বরে উপস্থিত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সিফাত হাং ও সেক্রেটারী তরিকুল ইসলাম তারিয়ে দেয়। নিরুপায় হয়ে পুত্রের সন্ধানে রবিবার দুপুর ১টার দিকে মুকুল বেগম ঝালকাঠি পুলিশ সুপারের দ্বারস্থ হলে দেখা নাপেয়ে একটি ফোন নাম্বার দিয়ে কোন অভিযোগ থাকলে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে বললে। এ অবস্থায় সেখান থেকে রাস্তায় বেড়িয়ে কাদতে কাদতে হেটে যাওয়ার সময় কয়েকজন সাংবাদিকের সাথে দেখা হলে আলাপকালে তিনি এ অভিযোগ জানিয়ে পুত্রকে ফিরে পেতে আহাজারী করেন।

নিখোজ ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েলের মা মুকুল বেগম জানায়, কয়েকদিন ধরে সিফাত ও তরিকুল তাদের ঘেরের মাছ আমার ছেলে জুয়েল বীষ দিয়ে মেরেছে অভিযোগ তুলে দুই লক্ষ টাকা দাবী করে আসছে। সেই টাকার জন্যই শনিবার রাতে অন্য লোক দিয়ে আমার ছেলে জুয়েলেকে ঘরের সামনে ডাকে। সে ঘরের সামনে বেরুতেই সিফাত, তরিকুল, তার ভাই নৌবাহিনীতে চাকুরীরত অভি, তারেক, ইউনুসসহ ১০/১২জন অস্ত্র ঠেকিয়ে টানতে টানতে নিয়ে যায় এবং মজিদ সিকদারের বাড়ীর পাশের একটি পুরাতন স্কুল ঘরের কাছে নিয়ে বেধরক মারধর করে। এক পর্যায় রাত আনু: ৯টার দিকে জুয়েল ওদের হাত থেকে ছুটে মোবাইলে ফোন করে মা আমাকে বাচাও, ওরা আমাকে মেরে ফেলবে, আমি ওসি স্যারকেও ফোন করেছি বলেই ফোন কেটে যায়। এরপর থেকে আজ দুপুর পর্যন্ত সারাগ্রাম খুজে ছেলে সন্ধান না পেয়ে নলছিটি থানায় গিয়েও ভিরতে না পেরে পুলিশ সুপারের কাছে সাহায্যের আশায় আসি।

এ বিষয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সিফাত ও সেক্রেটারী তরিকুল জানায়, তরিকুলে বেশ কয়েকটি মাছে ঘের আছে এবং গত ৬এপ্রিলকে বা কারা তার একটি মাছেরঘেরে বীষ দিয়ে মাছমেরেফেলছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি ডিজি করেন। তখন ওসি সাহেবের পরামর্শ অনুযায় তারা পাহারাদার নিয়োগ করলে শনিবার রাতে তাদেরঘেরের কাছে অজ্ঞাতলোকজনঘোরাফেরা করলে তারা দাওয়া করে ওফোন করে তাদেরকে জানায়। এসময় নলবুনিয়া গ্রামেমোল্লারহাট ক্যাম্পের পুলিশের এএসআই নজরুলও সেখানে থাকে তাকে নিয়েঘেরের কাছে এসেখোজাখুজি করে কাউকে না পেলেও এএসআই নজরুলঘেরের পাশে পরিত্যাক্ত ১টি মোবাইল ফোন ও ১টি বীষের বোতল পায়। তিনি তাৎক্ষনিক বিষয়টি ওসিকে জানায় এবং আজ সকালে তারা মোবাইল ও বীষের বোতল নিয়ে থানায়গেলে তখন জুয়েলের মাও তার ছেলেকে খুজে পাচ্ছেনা অভিযোগ নিয়ে আসে। আসলে অপকর্মের দায় এড়াতে জুয়েল আত্মগোপন করে গুমের নাটক করছে। আমরা তাকে মারধর বা গুম কোন ঘটনার সাথেই জড়িত নই।
এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখায়ত হোসেন বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে নিখোঁজ বা খুজে পাওয়া যায় না এটা সঠিক নয়। কারন জুয়েল রাতে আমাকে ফোন দিছে। হয়তো এখন কোন আত্মীয়র বাড়ীতে আতœগোপন করে আছে। তবে তার প্রতিপক্ষরা জানিয়েছে জুয়েল নাকি বিষ নিয়ে পুকিরের মাছ মারতে গেছিলো তখন তাকে ধাওয়া করায় দেওয়ায় দৌড়ে পালিয়ে যায়। তবে বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নিবো। অপরাধী যে হউক আইনের আওতায় আনা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »