শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠির ৩৬ গ্রামে বর্ষাকালীন সবজি চাষ
প্রকাশ: ৭ জুলাই, ২০২১, ১২:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠির ৩৬ গ্রামে বর্ষাকালীন সবজি চাষ

ঝালকাঠি  সংবাদদাতা :
ঝালকাঠির ৩৬ গ্রামে বর্ষাকালীন সবজি চাষ
বর্ষা মৌসুমে শাক-সবজি উৎপাদনে ঝালকাঠি জেলার ৩৬ গ্রামের কৃষক-কৃষাণীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা কাঁকরোল, ঝিঙা, চিচিঙ্গা, তিতা করলা, শসা, বরবটি, ঢেঁড়শ, পুঁইশাক, ডাঁটাশাক, পাটশাক, শসা, কাঁচকলা, বেগুন, পেঁপে, পানিকচু, কচুশাক, কচুর লতি, পটল, চালকুমড়া ইত্যাদি চাষ করে অধিক ফলনের আশা নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন।

আগাম সবজি বেশি দামে বিক্রি করে আশাতীত আয় করার স্বপ্নও দেখছেন চাষিরা। সবজি চাষিদের অনেকে এক ফসলী জমিতে তিন ফসল চাষ করে এলাকায় তোলপাড় সৃষ্টি করেছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মাচায় এ ঝুলছে তিতা করলা, কাঁকরোল, বরবটি, চালকুমড়া, পুঁইশাক, শশা, ঝিঙা, চিচিঙা, আর মাচার নিচের রসালো মাটিতে কচুর মুড়া। এ ধরণের সবজি চাষ করে উপজেলার অনেক চাষি স্বাবলম্বী হয়েছেন।

অনেক চাষি সবজি চাষ করে সাংসারিক খরচ মিটিয়ে বাড়তি কিছু সঞ্চয়ও করছেন। উৎপাদন খরচ ও শ্রম কম হওয়ায় এ ধরনের সবজি চাষ চাষিদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। কয়েক বছর আগেও যাদের সংসার চলতো ধার-দেনা করে। আজ আগাম সবজি চাষ করে তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত উপজেলার উপ-সহকারী কর্মকর্তার পরামর্শে এক ফসলি জমি বর্তমানে তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে। যে জমিতে আগে মাত্র একবার ফসলের চাষ করা হত এখন সে জমিতে ১২ মাস রবি মৌসুমে (শীতকালীন), খরিপ-০১ (গ্রীষ্মকালীন) ও খরিপ-০২ (বর্ষাকালীন) উৎপাদিত হচ্ছে নানা জাতের শাক-সবজি।

সবজি চাষি মো.ইউসুফ জানান, তিনি ৬০ শতক জমিতে জমিতে শসা ও ১০ শতক জমিতে কাঁকরোল চাষ করেছেন। এ দু’ধরনের সবজি চাষে তার মোট খরচ হয়েছে ৮২ হাজার টাকা । তার ক্ষেতের ফলনও হয়েছে ভালো। এ পর্যন্ত তিনি ১ লাখ ২০ হাজার টাকার শসা ও কাঁকরোল বিক্রি করেছেন। ক্ষেতের সমস্ত শসা ও কাঁকরোল বিক্রি করতে পারলে আরো ৫০ হাজার টাকা পাওয়া যাবে।

সরকারিভাবে কৃষিঋণ পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত কোনো প্রকার সরকারি ঋণ পাননি। একই ইউনিয়নের কাঁকরোল চাষি সমশু ও নুরুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ৪০ শতক জমিতে শসা ও ১০ শতক জমিতে কাঁকরোল চাষ করেছি।

প্রথম দিকে (রমজানে) প্রতি কেজি ৫০ টাকা দরে ১০ মণ শসা ও ৬০ টাকা দরে ২ মণ কাঁকরোল বিক্রয় করেছি। আবাহাওয়া ভালো থাকলে ও ক্ষেতের সব কাঁকরোল বিক্রি করতে পারলে আরো ১ লাখ টাকা অতিরিক্ত আসতে পারে বলে তারা জানান।

কৃষক পঙ্কজ বড়াল জানান, ডুমুরিয়া গ্রামে ৩ বিঘা জমি লিজ নিয়ে সেখানে কাঁদি কেটে বিভিন্ন ধরনের ফসল আবাদ করেন তিনি। সেখানে পেয়ারা, আমড়া, লেবু, কলা, কচু, ঝিঙা, চিচিঙা, পাটশাক, পুঁইশাক, কুমড়াসহ বিভিন্ন ধরনের কৃষি উৎপাদন করেন তিনি। রাসায়নিক ও জৈবসার দিয়ে আবাদি কৃষিতেও বেশ ভালো ফলন পেয়েছেন বলে খুশির হাসি দেন পঙ্কজ বড়াল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুল হক জানান, ঝালকাঠির সবজি চাষে মডেল গ্রামগুলোয় প্রণোদনা ও পরামর্শ দেয়াসহ নানাভাবে কৃষি বিভাগ সহযোগিতা করে আসছে। নিরাপদ সবজি উৎপাদনে আমরা যতদূর সম্ভব মাঠে কাজ করে যাচ্ছি।

যে সমস্ত সবজি চাষি ক্ষেতের রোগ বালাই এর ব্যাপারে আমাদের নিকট আসেন তাদেরকে সাধ্যমত পরামর্শ ও সহযোগিতা প্রদান করে থাকি। সবজি চাষিরা প্রতিবছরই ৩টি মৌসুমে ভালোমানের সবজি উৎপাদন করে থাকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »