● ●


ঝিনাইদহ অগ্রনী ব্যাংক থেকে এবার ৭ লাখ টাকা উত্তোলন প্রতারক চক্রের
প্রকাশ: ২০ জুন, ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ অগ্রনী ব্যাংক থেকে এবার ৭ লাখ টাকা উত্তোলন প্রতারক চক্রের

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

শৈলকুপার জনতা ব্যাংকের পর এবার ঝিনাইদহ শহরের হামদহ অগ্রনী ব্যাংকের শাখা থেকে জাল কাগজ তৈরী করে প্রতারক চক্র রেমিটেন্সের প্রায় ৭ লাখ টাকা উত্তোলন করে চম্পট দিয়েছে। এ নিয়ে রোববার ব্যাংক পাড়ায় তোলপাড় শুরু হয়। প্রতারক চক্রকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। জাল ভোটার আইডি তৈরীর দায়ে শহরের সমবায় মার্কেটের মোল্লা কম্পিউটার থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে নিয়ে গেছে পুলিশ। জব্দ করা হয়েছে একটি কম্পিউটার। খবরের সত্যতা স্বীকার করেছেন অগ্রনী ব্যাংকের ডিজিএম মানস কুমার পাল। পুলিশ ও ব্যাংকের সিসিটিভি ফুটেজ সুত্রে জানা গেছে, রোববার সকালে একদল প্রতারক জাল ভোটার আইডি ও রেমিটেন্সের কাগজ নিয়ে অগ্রনী ব্যাংক হামদহ শাখায় প্রবেশ করে। তারা একে একে রেমিটেন্স অফিসারের কাছ থেকে কাগজপত্র সাক্ষর করিয়ে ক্যাশ থেকে ৬ লাখ ৮২ হাজার ৮৫৫ টাকা তুলে নেয়। ৭টি ভোটার আইডির বিপরীতে এই টাকা প্রদান করা হয়। ভোটার আইডি ও ব্যাংক ম্যানজার আরিফ উদ্দীনের সাক্ষর জাল করা হয়। জাল সাক্ষরে কিভাবে রেমিটেন্সের টাকা প্রদান করা হলো এ নিয়ে প্রশ্ন উঠেছে। জাল ভোটার আইডির মালিকরা হলেন, ঝিনাইদহ পৌর এলাকার ছোট কামারকুন্ডু গ্রামের আব্দুল্লাহ ছেলে মিজান, একই গ্রামের সাহাবুদ্দীনের ছেলে আজাদ, আব্দুল মালেকের ছেলে আবুল, ষাটবাড়িয়ার মানিক মিয়ার ছেলে মহশীন, একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আলমগীর, জয়নাল আবেদীনের ছেলে হাসান ও লেহাজ উদ্দীনের ছেলে আশরাফ উদ্দীন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঝিনাইদহ শহরের সমবায় মার্কেটের মোল্লা কম্পিউটারে অভিযান চালিয়ে দুইজন আটক ও একটি কম্পিউটার জব্দ করেন। ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ, মোল্লা কম্পিউটার থেকে এই জাল ভোটার আইডি তৈরী করা হয়। পবহাটী ভটিয়ারগাতি এলাকার জনৈক যুবক এই জাল ভোটার আইডি তৈরী করে থাকেন বলে অভিযোগ করেছেন ব্যাংক কর্মকর্তারা। এ বিষয়ে ঝিনাইদহ শহরের হামদহ অগ্রনী ব্যাংক শাখার ম্যানেজার আরিফ উদ্দীন বলেন, আমি কিছুক্ষনের জন্য আঞ্চলিক অফিসে গেলে এই সুযোগে তারা জাল কাগজপত্র এমনকি আমার এবং ব্যাংকের রেমিটেন্স অফিসার আব্দুল মান্নানের সাক্ষর জাল করে টাকা তুলে নিয়ে চম্পট দেয়। তিনি বলেন এ বিষয়ে আমরা সিসিটিভির ফুটেজ পুলিশকে দিয়েছি। প্রাথমিক ভাবে ক্যাশ অফিসার সাইফুলকে দায়ী করে তার কাছ থেকে এই টাকা রিকোভারি করে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ক্যাশ অফিসার সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করবেন বলেও ম্যানেজার আরিফ উদ্দীন জানান। উল্লেখ্য দেশব্যাপী ব্যাংকগুলোতে জাল কাগজপত্র তৈরী করে টাকা উত্তোলনের ঘটনা বৃদ্ধি পেলেও ঝিনাইদহ অগ্রনী ব্যাংক হামদহ শাখায় বাড়তি কোন সতর্কতা ছিল না বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। এর আগে গত ৮ জুন জনতা ব্যাংক শৈলকুপা শাখা থেকে প্রতারণা করে চার লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয় প্রতারক চক্র। এ ঘটনায় সুমী বেগম নামে এক মহিলা প্রতারককে আটক করে পুলিশ। আটককৃত সুমি বেগম খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর ইউনিয়নের বলরধনা গ্রামের কামাল হোসেনের স্ত্রী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »