শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


টর্সলাইট দিয়ে মুয়াজ্জিনকে এলোপাতাড়ি মারধর
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২, ৬:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

টর্সলাইট দিয়ে মুয়াজ্জিনকে এলোপাতাড়ি মারধর

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মসজিদের ভেতরে মুয়াজ্জিনকে মারধর করেছেন এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি পাড়ের হাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত মুয়াজ্জিনের নাম আব্দুল বারেক আকন (৪২)। তিনি পূর্ব ইন্দ্রোপাশা গ্রামের মৃত আব্দুল মন্নান আকনের ছেলে ও মঠবাড়ি ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক।

মুয়াজ্জিন আব্দুল বারেক আকন অভিযোগ করে জানান, তার উপজেলার হাইলাকঠি পাড়ের হাট এলাকায় একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। দুদিন আগে স্থানীয় মৃত আব্দুল রাজ্জাক খানের ছেলে গ্যারেজ ব্যবসায়ী মো. মিন্টু খান তার কাছে টাকা ধার চান। টাকা না দেওয়ায় রোববার সকালে শিশুদের কুরআন শিক্ষা দেওয়ার সময় মিন্টু মসজিদে প্রবেশ করেন। দরজা বন্ধ করে স্টিলের টর্সলাইট দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন তিনি।

অভিযোগের বিষয়ে মো. মিন্টু খানের দাবি, কুরআন শিক্ষার সময় আমার ৯ বছর বয়সি মেয়েকে মুয়াজ্জিন শ্লীলতাহানি করেছে। এজন্য তাকে পিটুনি দিয়েছি।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »