মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘টাকা ছাড়া’ মামলা রেকর্ডে ওসির গড়িমসি
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘টাকা ছাড়া’ মামলা রেকর্ডে ওসির গড়িমসি

অনলাইন সংস্করণ :

আদালত নির্দেশ দিলেও বরগুনা সদর থানার ওসি আলী আহম্মদ টাকা ছাড়া বাদীর মামলা রেকর্ডে গড়িমসি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার মনসাতলী গ্রামের শান্তি রঞ্জন রায়ের ছেলে কেশব রায় ১১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে একটি মামলা করেন। তিনি অভিযোগ করেন, তার নাবালিকা কন্যাকে একই গ্রামের প্রফুল্ল চন্দ্রের ছেলে বিশ্বজিৎ সরকার ১০ অক্টোবর অপহরণ করে নিয়ে যায়।

ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান বরগুনা সদর থানার ওসিকে মামলাটি এজাহার করার নির্দেশ দেন। এরপরও ওসি মামলাটি রেকর্ড করেননি।

বাদী বলেন, এ ঘটনায় ১৫ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

তিনি বলেন, ওই থানার এসআই দেবাশিষ ওসির কথা বলে আমার কাছে টাকা দাবি করেন। আমার বাসার পুরাতন ফ্রিজ বিক্রি করে ৪ হাজার ৯০০ টাকা দেবাশিষকে দিয়েছি। তিনি আরও টাকা দাবি করেন। দেবাশিষ আমাকে জানান- ওসিকে টাকা না দিলে মামলা রেকর্ড করবেন না। আমি বাধ্য হয়ে রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে সদর থানার ওসি আলী আহম্মদ বলেন, পুলিশ সুপারের কাছ থেকে লিখিত পেয়ে মামলা রেকর্ড করেছি। আমি কারো মাধ্যমে টাকা দাবি করিনি। বাদীর অভিযোগ সঠিক নয়।

সদর থানার এসআই দেবাশিষ বলেন, মামলা রেকর্ড করবেন ওসি স্যার। আমি টাকা চাইব কেন। বাদীর অভিযোগ সত্য নয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »