সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


টিউমার থেকে ক্যান্সার, সহায়তা পেল না বানারীপাড়ার ডালিয়া
প্রকাশ: ১২ জুন, ২০২১, ২:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টিউমার থেকে ক্যান্সার, সহায়তা পেল না বানারীপাড়ার ডালিয়া

এনামুল কবির পলাশ, নিজস্ব প্রতিনিধি :

বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকূল স্কুল সংলগ্ন আউয়াল বেপারির স্ত্রী ডালিয়া বেগম (৩৫) দীর্ঘদিন যাবত পেটে টিউমার ও পায়ের রগ শুখিয়ে যাওয়া রোগ ধরা পড়ে। টাকার অভাবে চিকিৎসা নিতে পরাছে না অসহায় ডালিয়া বেগম। সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যে চেয়ে গত ২১/০৫/২০২১ইং তারিখ সাংবাদিক ফয়েজ আহম্মেদ শাওন একটি সংবাদ প্রকাশ করে। এবং অনেকেই এ সংবাদটি শেয়ার করে, বিভিন্ন গ্রুপেও পোষ্ট করা হয় যেখানে রয়েছে হাজার হাজার সদস্য। যারা ১ টাকা করে দিলেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৪০ হাজার টাকা কোন বেপার ছিল না। কিন্তু আফসোস এর বিষয় হলো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেন নি। ফলে ৪০ হাজার টাকার জন্য টিউমারের চিকিৎসা করা সম্ভব হয় নি।
গতকাল সাংবাদিক ফয়েজ আহম্মেদ শাওনের কাছে ডালিয়া জানান, “আমার ঐ টিউমার টা থেকে এখন ক্যান্সার হয়ে গেছে, বাবো ৪০ হাজার টাকার জন্য টিউমার অপারেশন করতে পারিনি, এখন তো ক্যান্সার এর থেকে বাঁচা সম্ভব না, কেঁদে কেঁদে বলেন কত মানুষের অনেক টাকা আছে কিন্তু মানুষ মানুষকে সাহায্য করতে ভয় পায় কিন্তু মৃত্যুকে ভয় পায় না।
সত্যি আজ মানবতা কোথায়। ফেসবুকে বিভিন্ন গ্রুপে মানবসেবার ব্যানার বা প্রচার দেখা যায়। যারা শুধু রোজায় ইফতারি ও বিশেষ কিছু সময়ে সাহয্য করে ভাইরাল হতে চায়। তাহলে মানবিকতা কোথায়? মানুষ মানুষের জন্য কথাটি কি তাহলে মিথ্যা। এ সব কারনে প্রশ্ন বিদ্ধ সমাজ। কথায় আছে সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড় তাই আসুন মানব সেবায় এগিয়ে আসি আর কোন ডালিয়ার স্বল্প চিকিৎসার অভাবে ক্যান্সার পর্যন্ত না পৌছায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »