শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


টিকটকে জনপ্রিয় ভিডিওর শীর্ষে মাহি
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

টিকটকে জনপ্রিয় ভিডিওর শীর্ষে মাহি

শর্ট ভিডিও ও বিনোদনের প্ল্যাটফর্ম টিকটকে চলতি বছর বাংলাদেশ থেকে জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে রয়েছেন সামিরা খান মাহি।

২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে (জানুয়ারি-অক্টোবর) তার এ অবস্থান নথিবদ্ধ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিকটক।

এতে বলা হয়, এ বছর জীবনমুখী শিক্ষামূলক ভিডিওর তালিকায় সবার উপরে রয়েছেন জুবায়ের তালুকদার, যিনি বছরজুড়ে মোবাইল ক্যামেরার বিভিন্ন কৌশল শেয়ার করেছেন। সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ ও মুজার সম্মিলিত গান ‘বেণী খুলে’ জনপ্রিয় গান ও সাউন্ড ট্র্যাকের ভিডিও তালিকায় শীর্ষে রয়েছে।

আর তরুণ ‘প্রতিভাবান টিকটক ক্রিয়েটর’দের তালিকায় সবার উপরে রয়েছেন ডা. অনুরাধা দত্ত। পেশায় একজন চিকিৎসক হয়েও ফ্যাশন, লাইফস্টাইল এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর রেসিপি নিয়ে কনটেন্ট তৈরি করেছেন তিনি। তার ‘গেট রেডি উইথ মি’ ভিডিও দিয়ে ফলোয়ারদের মন জয় করেছেন। বছরজুড়ে বাংলাদেশের জনপ্রিয় সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার উপরে ছিল ‘পিক মাই মেকআপ’।

এ বছর #ফরইউ (হ্যাশট্যাগ) বাংলাদেশের পাশাপাশি বিশ্বের কাছে জনপ্রিয় হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টিকটকের প্রধান পরিচালন কর্মকর্তা ভেনেসা পাপাস বলেন, “বৈশ্বিক জনগোষ্ঠী যারা এ বছর বিভিন্ন বিষয়কে ট্রেন্ড করে তুলেছে, নতুন নতুন সব আইডিয়া এনেছে, অন্যদের সঙ্গে সেগুলো শেয়ার করেছে, তাদের প্যাশন থেকে ক্যারিয়ার গড়ে তুলেছে- তাদের আমরা সম্মানিত করেতে চাই। টিকটকের মাধ্যমে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ তাদের এসব সৃজনশীল কাজগুলো দেখেছেন এবং নিজেদের অভিজ্ঞতাকে অন্যদের সঙ্গে শেয়ার করে মজা করেছেন।”




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »