শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


টিকটকে পরিচয়ে পালিয়ে বিয়ে, শ্বশুরবাড়ির পাশে লাশ রেখে পালাল স্বামী
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টিকটকে পরিচয়ে পালিয়ে বিয়ে, শ্বশুরবাড়ির পাশে লাশ রেখে পালাল স্বামী

 লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি 

লাকসামে মোবাইল টিকটকের মাধ্যমে পরিচয়ে পালিয়ে বিয়ে করেন জামেলা আক্তার বৃষ্টি ও আলাউদ্দীন। বিয়ের ছয় মাস পর মঙ্গলবার রাত ১২টার দিকে গভীর রাতে স্ত্রী বৃষ্টির লাশ শ্বশুরবাড়ির পাশে রেখে পালিয়ে যায় আলাউদ্দীন। পরে বৃষ্টির ভাইকে ফোন করে জানায়।

এ সময় আলাউদ্দীনের সঙ্গে আসা দুই সহযোগী ও একটি সিএনজি আটক করেন স্থানীয় জনতা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিমাগাঁও কলেজপাড়া এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও জনতার হাতে আটককৃত দুই ব্যক্তি এবং তাদের যাতায়াতকৃত একটি সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

নিহত জামেলা আক্তার বৃষ্টি (১৮) পৌরসভার পশ্চিমগাঁও কলেজপাড়া এলাকার অটোরিকশাচালক জামাল মিয়ার মেয়ে। পলাতক স্বামী আলাউদ্দিন (২৭) নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা ফয়েজ আহমেদের ছেলে।

আটক হওয়া দুই ব্যক্তি হলেন- নোয়াখালী জেলার চাটখিল এলাকার সিএনজি চালক বেলায়েত হোসেন ও সহযোগী বাসা ভাড়াটিয়া আশিকুর রহমান। 

বৃষ্টির বড়ভাই মোহাম্মদ খোকন মিয়া বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে আলাউদ্দীন ফোন করে বলেন বৃষ্টি মারা গেছে। এরপর রাত সাড়ে ১২টায় আলাউদ্দীন ফোন করে বলে তোমার বাড়ির সামনে একটি দোকানের পেছনে রাস্তার পাশে তোমার বোনের মরদেহ রাখা আছে। পারলে ঘর থেকে বেরিয়ে বৃষ্টিকে নিয়ে যাও। এ কথা শুনে ঘর থেকে এগিয়ে এসে দেখি দ্রুতগতিতে একটি সিএনজি চলে যাচ্ছে। আমি আর্তচিৎকার দিলে এলাকার স্থানীয়রা দৌড়ে গিয়ে সিএনজিসহ দুইজন ব্যক্তিকে আটক করে। এ সময় পালিয়ে যায় বৃষ্টির স্বামী আলাউদ্দীন।

লাকসাম থানার এসআই আশরাফুল আলম বলেন, তরুণীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক, রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিএনজিচালক বেলাল ও আশিক নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »