সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টি-২০ বিশ্বকাপ : ১৬ বছর বয়সী আয়ানের বিশ্ব রেকর্ড
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ৫:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টি-২০ বিশ্বকাপ : ১৬ বছর বয়সী আয়ানের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন সংযুক্ত আরব আমিরাতের আয়ান আফজাল খান। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বমঞ্চে সুযোগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার।

বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মোকাবিলা করছে আরব আমিরাত। এ ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেক হয় আয়ানের। মাত্র ১৬ বছর ৩৩৫দিন বয়সে বিশ্বকাপের ক্যাপ মাথায় উঠলো তার। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আমিরের। ১৭ বছর ৫৫ দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হয়েছিল পাকিস্তানি পেসারের।

ত্রিদেশীয় সিরিজের আগে আরব আমিরাত সফর করেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় আয়ানের। সেই সিরিজে ৩ উইকেট শিকার করেন বাঁ হাতি এই স্পিনার। প্রথম ম্যাচে তিন ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ১৬। ব্যাট হাতে এক ইনিংসে সুযোগ পেয়ে খেলেছেন ১৭ বলে ২৫ রানের ইনিংস।
বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে ৩ ওভারে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি আয়ান আফজাল।

আন্তর্জাতিক অভিষেকের আগে গত জানুয়ারিতে আরব আমিরাতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ খেলেন আয়ান।
বিজ্ঞাপন
প্রথম ম্যাচে ১৩ রানে ১ উইকেট নেন তিনি। আর ব্যাটিংয়ে ৯৩ রান করেন আয়ান। দ্বিতীয় ম্যাচে ২১ রান দিয়ে নেন ১টি উইকেট।
জন্মসূত্রে ভারতীয় হলেও মাত্র ২ বছর বয়সে পরিবারের সঙ্গে আরব আমিরাতে পাড়ি জমান আয়ান। ৫ বছর বয়সে পিতার নিকট ক্রিকেটের হাতেখড়ি হয় তার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »