সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাকে করে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ
প্রকাশ: ৮ জুলাই, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্রাকে করে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

ঈদ সবার কাছে আনন্দের হলেও ঘরেফেরা মানুষের কাছে ঈদযাত্রা অনেকটা ভোগান্তির নাম। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া, শিডিউল বিপর্যয়, টিকিট সংকটসহ সড়কে দীর্ঘ যানজটে ঈদযাত্রা স্বস্তির হয় না অধিকাংশ মানুষের কাছে।

এমনকি বাসের টিকিট না পেয়ে উত্তরবঙ্গগামী অনেক যাত্রীকে গরু পরিবহনের ট্রাক, ঢাকায় চলাচল করা লোকাল বাসে চড়ে রাজধানী ছাড়তে দেখা গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলা বিআরটিসির দোতালা বাসও ঘরে ফেরা যাত্রীদের নিয়ে উত্তরের জেলায় ছুটছে। এবারের ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকলেও বাস্তবে এর প্রভাব নেই।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, ঘরে ফেরা যাত্রীদের যেন ঢল নেমেছে। বেশি ভাড়া নেওয়ার পাশাপাশি যাত্রীদের অভিযোগ সময় মতো বাস ছাড়তে পারছে না কাউন্টারগুলো।

ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার সাব্বির জানান, জায়গায় জায়গায় হাট বসার কারণে মহাসড়কে যানজট দেখা দিয়েছে। বাস আসতে দেরি হচ্ছে। ফলে আমরা নির্দিষ্ট সময়ে বাস ছাড়তে পারছি না। তবে বাস আসা মাত্রই আমরা যাত্রী উঠিয়ে দিচ্ছি।

অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, তালিকা অনুযায়ী আমরা ভাড়া কাটছি। গত ৫ জুলাই আমাদের সব টিকিট শেষ হয়ে গেছে। এখন আর টিকিট বিক্রি করছি না। তাই অতিরিক্ত ভাড়া রাখার বিষয় আসছে না।

এই কাউন্টারের মতোই অনেক কাউন্টারেই রাজশাহী, রংপুর, বগুড়ার বাসের টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে কাউন্টারের বাইরে অনেক লোকাল বাসকে এসব রুটে যাত্রী নিতে দেখা গেছে৷ এসব গাড়িতেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

তবে শুধু বাসই নয়, গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকেও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। গরু ঢাকায় আনার পর অধিকাংশ ট্রাকেই বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। গাবতলী থেকে আরিচা ঘাট পর্যন্ত এসব ট্রাকে জন প্রতি ২০০ টাকা ভাড়া নিচ্ছে।

এছাড়াও রাজধানীতে চলাচল করে এমন কয়েকটি বাস পাটুরিয়া ঘাট পর্যন্ত যাত্রী পরিবহন করছে। এই রুটে তারা যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা করে ভাড়া আদায় করছে।

এদিকে, যাত্রী হয়রানি কমাতে বিআরটিএ, পুলিশ, সিটি করপোরেশন, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গাবতলীতে বসেছে ভিজিলেন্স টিম। সেখানকার দায়িত্বে থাকা বিআরটিএ’র ডেপুটি ডিরেক্টর সুব্রত দেবনাথ বলেন, ভাড়া নিয়ে কিছু অভিযোগ পেয়েছি। আমরা জরিমানা ও শাস্তির ব্যবস্থা করেছি। তবে বেশিরভাগ যাত্রীর অভিযোগ বাস সময় মতো ছাড়ছে না। ভাড়া নিয়ে খুব একটা অভিযোগ নেই, টাইম শিডিউল নিয়েই বেশিরভাগ যাত্রীর অভিযোগ। গাড়িগুলো আশা মাত্রই আমরা ছাড়ার ব্যবস্থা করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »