সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পের দর্শন ‘সেমি-ফ্যাসিবাদ’, বাইডেনের মন্তব্য
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২২, ২:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্রাম্পের দর্শন ‘সেমি-ফ্যাসিবাদ’, বাইডেনের মন্তব্য

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দর্শনকে ‘আধা-ফ্যাসিবাদ’ বলে আখ্যা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।বৃহস্পতিবার (২৫ আগস্ট) ট্রাম্পের অধীনস্ত রিপাবলিকানদের ডানপন্থী জনতাবাদকে ‘আধা-ফ্যাসিবাদ’ হিসাবে বর্ণনা করেন তিনি। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনের ঠিক বাইরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের সাথে কথা বলার সময় বাইডেন এই মন্তব্য করেন। এছাড়া সেখানে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার প্রচেষ্টার পর গণতন্ত্র নিয়ে আমেরিকানদের উদ্বেগের কথাও উল্লেখ করে তিনি।

পূর্বসূরী সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের সমালোচনা করে এসময় বাইডেন বলেন, ‘এটি কেবল ট্রাম্প নয়, (ট্রাম্পের) পুরো দর্শনই হচ্ছে আধা-ফ্যাসিবাদের মতো।ট্রাম্পের মেক আমেরিকান গ্রেট এগেইন বা এমএজিএ নামে পরিচিত আন্দোলনকে ডেমোক্র্যাটরা মূলত ‘কট্টর এমএজিএ দর্শন’ নামে আখ্যায়িত করে থাকে। এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে জো বাইডেন বলেন, ‘এটি আপনার বাবার রিপাবলিকান পার্টি নয়। এটি আলাদা কাজ।’

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবারের এই দলীয় সমাবেশে বক্তৃতা দেওয়াকালে প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্বপালনের সময় বিভিন্ন রেকর্ড তুলে ধরে বাইডেন বলেন, ‘বিভিন্ন বিষয়ে পরিবর্তন হতে শুরু করেছে।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সামরিক জোট ন্যাটোর ঐক্য গড়ে তোলা এবং ট্রাম্পের সময়কার অস্থিতিশীল এই জোটে আবারও স্থিতিশীলতা পুনঃস্থাপনে নিজের নেতৃত্বের কথাও উল্লেখ করেছেন জো বাইডেন।

এছাড়া (ট্রাম্পের অধীনে) আগের চার বছর বিশ্বে আমেরিকার খ্যাতির ক্ষতির বিষয়টিও সামনে তুলে আনেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »