রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রেনের কামরায় তরুণীর সন্তান প্রসব
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২, ১২:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্রেনের কামরায় তরুণীর সন্তান প্রসব

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে হাওড়া স্টেশনে ট্রেনের কামরায় সন্তান প্রসব করেছেন এক তরুণী। এ সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসেন তিন নারী রেলকর্মী। খবর আনন্দবাজার পত্রিকার।

রেল সূত্র জানায়, সোমবার ডাউন যশবন্তপুর এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তখন প্ল্যাটফর্ম পরিদর্শনের দায়িত্বে ছিলেন স্নিগ্ধা বালা, পিঙ্কি পান্ডে এবং এ তিরকে নামে তিন নারী আরপিএফ কর্মী।

প্রতিদিনের মতো তারা প্ল্যাটফর্ম পরিদর্শনে বেরিয়েছিলেন। ট্রেনটির এস-৬ নম্বর কামরার কাছে আসতেই সেটির ভেতর থেকে এক নারীর কান্নার আওয়াজ শুনতে পান তারা।

কামরার ভেতরে প্রবেশ করতেই তারা দেখেন এক সন্তানসম্ভবা নারী একটি আসনে শুয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঘটনার আকস্মিকতা বুঝে তারা সঙ্গে সঙ্গে ওই কামরার দু’পাশের জানালার কাঁচ ঢেকে দেন বিছানার চাদর দিয়ে।

এর পর ওই নারীকে ট্রেনের কামরার মধ্যেই সন্তান প্রসব করতে সাহায্য করেন ওই তিন নারী।

আসাম থেকে আসা ওই তরুণীর নাম ললিতা গোন্দ। তার বাড়ি অসমের ওদালগিরি জেলার চেহাদাগিচা এলাকায়। স্বামীর নাম পদন প্রজা।

ললিতা তার স্বামী পদন প্রজার সঙ্গেই কৃষ্ণরাজপুরাম থেকে হাওড়ায় এসেছিলেন। সন্তান প্রসবের পরেই ওই তিন নারী আরপিএফ কর্মী অ্যাম্বুলেন্স ডেকে ললিতা এবং তার সদ্যজাত শিশুটিকে রেলের হাসপাতালে নিয়ে যান।

সেখানকার চিকিৎসকরা নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করেন। মা ললিতা ও তার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান দু’জনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »