সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিজেল-গ্যাসের দাম কমালো শ্রীলঙ্কা
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিজেল-গ্যাসের দাম কমালো শ্রীলঙ্কা

বিশ্ববাজারে জ্বালানির দাম কমে যাওয়ায় দক্ষিণ এশিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ডিজেল ও এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। জ্বালানির দাম কমে যাওয়ায় দেশটিতে বাসভাড়াও কমানো হয়েছে; যা কার্যকর হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো পেইজ বলছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাসভাড়া কমিয়ে নতুন ভাড়া কার্যকর করেছে জাতীয় পরিবহন কমিশন (এনটিসি)।

জাতীয় পরিবহন কমিশনের মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, এনটিসির সুপারিশ এবং পরিবহন মন্ত্রীর অনুমোদনের পর ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি করা হয়েছে।

ডিজেলের দাম কমে যাওয়ায় দেশটিতে বাসভাড়া আগের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে। ডিজেল সংকটের কারণে এর আগে ২০ শতাংশ বাড়িয়ে ন্যূনতম বাসভাড়া ৩৮ রুপি করা হয়েছিল। জ্বালানির দাম কমে যাওয়ায় এখন ন্যূনতম ভাড়া ৩৮ রুপি থেকে কমিয়ে ৩৪ রুপি করা হয়েছে।

মীরান্ডা বলেছেন, শ্রীলঙ্কা পরিবহন বোর্ড এবং অন্যান্য যাত্রী পরিবহন সংস্থাকে সেদিন রাত থেকেই নতুন ভাড়া কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন রেট অনুযায়ী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ভ্রাম্যমাণ পরিদর্শক মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, আগামী সোমবার থেকে দেশটিতে এলপি গ্যাসের দাম কমিয়ে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার শীর্ষ গ্যাস কোম্পানি লিটরো গ্যাস কোম্পানি। দেশটির অর্থ মন্ত্রণালয় এবং ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, গৃহস্থালির কাজে ব্যবহৃত সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ রুপির বেশি কমতে পারে।

লিটরোর কাছে গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন কোম্পানিটির চেয়ারম্যান মুদিথা পেইরিস। তিনি বলেছেন, আমাদের যথেষ্ট গ্যাসের মজুত আছে। ভবিষ্যতে দেশের মানুষকে গ্যাসের জন্য দীর্ঘ সারিতে দাঁড়াতে হবে না। এছাড়া আগামী অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় গ্যাসের অর্ডার দেওয়া আছে।

আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের চালান নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পেইরিস বলেছেন, বিশ্ববাজারে গ্যাসের দাম কমে যাওয়ার সুবিধা জনগণকে দেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »