বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিবির সাবেক এসআইকে ২৫০ টাকা জরিমানা করলেন আদালত
প্রকাশ: ২ নভেম্বর, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিবির সাবেক এসআইকে ২৫০ টাকা জরিমানা করলেন আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি

আদালত অবমাননার দায়ে সিরাজগঞ্জে ডিবি পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) দুলাল উদ্দিনের আড়াই’শ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সমন জারি হওয়া সত্ত্বেও বার বার নির্ধারিত তারিখে সাক্ষী দিতে না আসায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফজলে খোদা মো. নাজির সাবেক ওই উপ-পরিদর্শকের বিরুদ্ধে বুধবার দুপুরে এ ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল উদ্দিন এর আগে সিরাজগঞ্জ জেলায় থাকলেও সম্প্রতি চাপাইনবাবগঞ্জ জেলা থেকে অবসরে গেছেন। বর্তমানে তিনি ঈশ্বরদীতে অবস্থান করছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। সিরাজগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহা. মোস্তফা কামাল দুলাল উদ্দিনের সাজা প্রাপ্তির বিষয়টি সমকালকে জানিয়েছেন।

২০১৯ সালে সিরাজগঞ্জ ডিবি পুলিশে উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এসআই দুলাল। গত ২০১৯ সালের ৮ এপ্রিল এসআই দুলালসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুজিব সড়ক চৌরাস্তা থেকে বিভিন্ন বইসহ সন্দেহভাজন জেএমবি সদস্য দিয়ারধানগড়া মহল্লার রায়হান শেখকে গ্রেপ্তার করে। নাশকতার পরিকল্পনার অপরাধ হিসেবে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়। এসআই দুলাল বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। ওই মামলায় সিরাজগঞ্জের আদালতে নির্ধারিত তারিয়ে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেন।

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল সমকালকে জানান, ‘আদালতের রায় কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে দুপুরে জেনেছি। উপ-পরিদর্শক দুলাল চাপাইনবাবগঞ্জ জেলা থেকে অবসরে গেছেন বলেও জেনেছি।’

এদিকে, সিরাজগঞ্জ ডিবি পুলিশের সাবেক এসআই দুলাল উদ্দিনের মুঠোফোনে বার বার কল করা হলেও তিনি রিসিভড করেননি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »