মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডেকে এনে শিক্ষককে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২২, ৩:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডেকে এনে শিক্ষককে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

 বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর বাউফলে নাসির উদ্দিন হাওলাদার (৫০) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করেছেন উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির দেওয়ান ও তার সহযোগীরা। শুক্রবার বেলা ১১টার দিকে ডেকে এনে উপজেলার ধূলিয়া এনকে স্কুলের পাশে এ ঘটনা ঘটেছে।
nagad-300-250

এ ঘটনায় আহত শিক্ষক নাসির উদ্দিন হাওলাদারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধুলিয়া ইউনিয়নের মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার বলেন, ধূলিয়া ইউনিয়নের বাসুদেবপাশা মৌজায় আমাদের পৈতৃক জমিতে শ্রমিকদের দিয়ে বাঁধ দেওয়ার কাজ করছিলাম। তখন চেয়ারম্যান সাহেব তার লোকজন পাঠিয়ে আমাদের ধূলিয়া এনকে স্কুল ঘাটে ধরে নিয়ে আসেন। এরপর কোনো কথা না বলেই চেয়ারম্যান হুমায়ূন কবির এবং তার ভাইয়ের ছেলেরা আমাকে এলোপাতাড়িভাবে চড়, লাথি, ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে ধূলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির দেওয়ান বলেন, চর বাসুদেব পাশা মৌজায় তরমুজ চাষের জন্য বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে আমরা ৭০ একর জমি এক বছরের জন্য ভাড়া নিয়েছি। সেই জমিতে কাজ করার সময় ওই শিক্ষক বাধা দিলে তার সঙ্গে আমার ভাই এবং ভাইয়ের ছেলের তর্ক-বিতর্ক হয়। তখন আমার ভাই হেমায়েতকে (৩৫) পিটিয়ে আহত করে নাসির উদ্দিনের লোকজন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত করি। আমার ও আমার ভাইয়ের ছেলেদের সম্পর্কে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »