শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ডেন্টাল চেম্বারের প্রতারণার সংবাদ প্রকাশ সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডেন্টাল চেম্বারের প্রতারণার সংবাদ প্রকাশ সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর লুতফুর রহমান সড়কে অবস্থিত এশিয়ান ডেন্টাল কেয়ারের চিকিৎসার নামে প্রতারণার নিউজ প্রকাশ করায় সাংবাদিক সৈয়দ নাঈম কে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বরিশাল ছাড়া করিবে এবং মিথ্যা মামলা করার কথা বলেন, সদ্য চেম্বার পরিচালক সোহানুর রহমান সোহাগের খালাতো ভাই পরিচয় দিয়ে ১২ সেপ্টেম্বর সোমবার রাতে আলামীন নামে এক ব্যক্তি। এবিষয় নিয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার একটি অভিযোগ দাখিল করা হয়। বরিশাল এয়ারপোর্ট থানার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, বরিশাল নগরীর নথুল্লাবাদ লুতফুর রহমান সড়কে দীর্ঘদিন যাবত প্রতারণার আশ্রয়ে চেম্বার পরিচালনা করে আসছেন সোহানুর রহমান সোহাগ। সরজমিন পর্যবেক্ষণ করে জানা যায়, ডিপ্লোমা ইন ডেন্টাল মেডিকেল টেকনোলজিস্ট কোর্স করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধীনে বিএসসি ইন ডেন্টাল কোর্সে অধ্যায়নরত অবস্থায় থেকে বিএসসি ইন ডেন্টাল সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন যাবত রোগীদের সাথে প্রতারনা করে ডেন্টাল চেম্বার পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সোহানুর রহমান সোহাগ। অভিযুক্ত সোহানুর রহমান সোহাগ ৩১ আগষ্ট বুধবার বিষয়টি শিকার করে শীগ্রই সাইনবোর্ট সংশোধন করার কথা বলেও সংশোধিত না করে চেম্বার পরিচালনা করে আসছেন।

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস বলেন, সে এ নামে চেম্বার পরিচালনা করতে পারেনা, যদি বড়জোর পারে সে ওখানে অধ্যায়নত সেটা উল্লেখ করতে হবে। আসলে বাংলাদেশে এদের সংখ্যা অনেক আছে, আমরা সুনির্দিষ্ট অভিযোগ না পেলে ব্যবস্থা নিতে পারিনা। তবে আমরা এধরণের প্রতারণার অভিযোগ পেলে পদক্ষেপ নিতে পারি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »