বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুদক
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুদক

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের দুর্নীতির অনুসন্ধান কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে অভিযোগসংশ্লিষ্ট অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তারা।

কমিশনে অনুসন্ধান প্রতিবেদন জমার আগেই গ্রামীণের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করতে চায় অনুসন্ধান দল। রোববার দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান দুটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, অনুসন্ধান চলাকালে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করা হলে তিনি না এলেও অনুসন্ধান কাজ বিঘ্নিত হয় না। অনেককে অনেক সময় পাওয়া যায় না। তবে ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে কিনা তা অনুসন্ধান কর্মকর্তার ওপর নির্ভর করবে।

যদি তিনি প্রয়োজন মনে করেন তবে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। তবে এক্ষেত্রে সামাজিকভাবে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি হলে তিনি আমাদের কাছে পরামর্শ চাইতে পারেন।

দুদক কমিশনার আরও বলেন, গ্রামীণ টেলিকমের দুর্নীতির অভিযোগের ব্যাপারে অনুসন্ধান চলছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কে জড়িত বা কে জড়িত না এ বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। আমরা বস্তুনিষ্ঠভাবেই অভিযোগগুলো বিবেচনা করার চেষ্টা করছি। দ্রুতই অনুসন্ধান কাজ শেষ হবে।

অনুসন্ধান শেষে যে রিপোর্ট আমরা পাব সেটা কমিশনে পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় যদি আমাদের কাছে মনে হয় এ নিয়ে আরও অগ্রসর হওয়া দরকার তাহলে সেটা তদন্তের জন্য বিবেচনা করব। সেটা অবশ্যই মামলার সঙ্গে সম্পর্কিত হবে। আর যদি মনে হয় অনুসন্ধানে পাওয়া তথ্য-উপাত্ত খুব বেশি গুরুত্ব বহন করে না তাহলে এটা এখানেই শেষ হয়ে যেতে পারে। এর পরিণতি কোথায় গিয়ে শেষ হবে তা এখনই বলতে পারব না।

জানা গেছে, গ্রামীণ টেলিকমে কর্মরত শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ বিতরণ না করে আত্মসাৎ এবং প্রায় ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ সংবলিত একটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়।

মন্ত্রণালয়ের কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক প্রতিবেদনটি পাঠান। কমিশন সেটা পর্যালোচনা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »