মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাস’র আত্মহত্যা,যৌননিপীড়নের অভিযোগ
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাস’র আত্মহত্যা,যৌননিপীড়নের অভিযোগ

বিডি ২৪ অনলাইন নিউজ: রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণীর নাম স্বর্ণময়ী বিশ্বাস (২৬)। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি তিনি ঢাকা স্ট্রিমের বাংলা বিভাগ প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌননিপীড়নের অভিযোগ করেছিলেন।স্বর্ণময়ীর সহকর্মীদের অভিযোগ, অভিযুক্ত যৌ*ননিপীড়ককে শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ তাকে পুনর্বহাল করেছেন, যা মেনে নিতে পারেননি স্বর্ণময়ী।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা স্ট্রিমের এক সহকর্মী শনিবার রাতে নিশ্চিত করেছেন, স্বর্ণময়ী শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহ*ত্যা করেছেন। যদিও ঢাকা স্ট্রিম এক শোকবার্তায় ‘বৃহস্পতিবার সন্ধ্যা’ উল্লেখ করেছে। স্বর্ণময়ীর হাতের রগও কাটা ছিল। তিনি শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহ*ত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।

স্বর্ণময়ীকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।সম্প্রতি স্বর্ণময়ী বিশ্বাস ঢাকা স্ট্রিমের বাংলা বিভাগ প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌননিপীড়নের অভিযোগ করেছিলেন।

স্বর্ণময়ীর সহকর্মীদের অভিযোগ, অভিযুক্ত যৌননিপীড়ককে শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ তাকে পুনর্বহাল করেছেন, যা মেনে নিতে পারেননি স্বর্ণময়ী।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই আলতাফ শাহনেওয়াজকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। ফেসবুক ও এক্স (টুইটার)-এ স্বর্ণময়ীর জন্য ন্যায়বিচারের দাবি জানিয়ে চলছে নানা আলোচনা ও প্রতিবাদ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আত্মহত্যায় প্ররোচনা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন।

উল্লেখ্য, আলতাফ শাহনেওয়াজ ও ইফতেখার মাহমুদ দুজনেই সম্প্রতি দৈনিক প্রথম আলো থেকে বেরিয়ে ঢাকা স্ট্রিমের দায়িত্ব গ্রহণ করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »