বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তজুমদ্দিনের মুক্তিপণের দাবীতে ১৫ জেলে অপহরণ। রাতের অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী
প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনের মুক্তিপণের দাবীতে ১৫ জেলে অপহরণ। রাতের অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী

স্টাফ রিপোর্টার ।। ভোলার তজুমদ্দিনের মেঘনায় জলদস্যুরা হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করেছে মাছ ধরারত জেলেদের। লুট করেছে ১৫টি ট্রলারের মাছ-মোবাইল-নগদ টাকাসহ মালামাল। মুক্তিপণের দাবীতে অপহরণ করে নিয়ে গেছে ১৫ ট্রলারে মাঝী ও মালিককে। রাতের অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী করছেন উপকূলের মৎস্যজীবী জেলে আড়তদাররা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) দিবাগত রাতে উপজেলার চরজহিরউদ্দিন ও চরমোজাম্মল এলাকার মেঘনা নদীতে এই ডাকাডির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মৎস্যজীবি ও জেলে পরিবার সুত্র জানায়, রাতের অরক্ষিত মেঘনায় জলদস্যু বাহিনী ঘুমন্ত জেলেদের মাছ ধরারত ১৫ টি ট্রলারে হানা দিয়ে মাছ-জাল মোবাইল নগদ টাকা সহ মালামাল লুট করে। এসময় মহিষখালী ও শশীগঞ্জ মাছ ঘাটের সিরাজ মেম্বারের আরতের হান্নান মাঝি, মহিউদ্দিন পোদ্দারের আরতের লোকমান মাঝি, আমিন মহাজানের আরতের মিরাজ মাঝী, বাবুল মীরের আরতের হাশেম মাঝি, মনির তালুকদারের আরতের আরিফ মাঝি, মিজান দালালের আরতের আলাউদ্দিন ও হাসান মাঝি, নূরনবী দালালের আরতের সালাউদ্দিন মাঝী, আলাউদ্দিন দালালের আরতের ইউসুফ মাঝীসহ ১৫ জন মাঝি ও নৌকার মালিককে মুক্তিপনের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।
এসময় জলদস্যুদের এলোপাতারি মারপিটে 
রফিক, মন্নান, আলম, মিরাজ,কালামসহ প্রায় ২০ জন আহত হয়। পরে ফোন করে পরিবারে সদস্যদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করে।

জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, একদিকে নদীতে মাছ কম, অন্য তেলের দাম বেশী। এরপর মরার উপর খরার ঘাঁ, জলদস্যুতা। কিছুদিন পরপর ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। দুই একজন জলদস্যকে আটক করে হাজতে পাঠালেও তারা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবার ডাকাতি করে। রাতের অরক্ষিত মেঘনায় কোস্টগার্ড-নৌ-পুলিশের টহলের দাবী করছেন উপকূলের মৎস্যজীবী জেলে আড়তদাররা।

তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন, অপহরণকারীদের মোবাইল নাম্বার পেলে ট্রাকিংয়ের মাধ্যমে উদ্ধার তৎপরতা চলবে। ব্যাপারটি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

হাকিমুদ্দিন নৌ-পুলিশ ফাঁড়ির ওসি শরিফুল ইসলাম বলেন, আড়ৎদার ও জেলেদের মাধ্যমে অপহরণের খবর শুনেছি। রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা অব্যাহত আছে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »