শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তহসিলদার মনিরুজ্জামান শার্ট খুলে, গলায় গামছা জড়িয়ে লুঙ্গী পরা অবস্থায় অফিসে ডিউটি করেন
প্রকাশ: ১৬ জুলাই, ২০১৯, ২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তহসিলদার মনিরুজ্জামান শার্ট খুলে, গলায় গামছা জড়িয়ে লুঙ্গী পরা অবস্থায় অফিসে ডিউটি করেন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচরীরা নিয়ম নীতির কোনো তোয়াক্কা করেন না। তারা নির্ধারিত সময়ে অফিসে আসেন না, মানেন না অফিসের ড্রেস কোডও।লুঙ্গি আর গামছা গায়ে দিয়ে অনেকটা নিজ বাড়ির মতো অফিস করেন এখানকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মনিরুজ্জামান। একই চিত্র উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল মাহমুদের ক্ষেত্রেও।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিস ঘুরে এ চিত্র দেখা যায়। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ফি থাকলেও কোনো কিছু মানতে নারাজ এ কর্মকর্তারা। ইচ্ছেমতো টাকা আদায় করছেন সেবাগ্রহিতাদের কাছ থেকে।ভূমি অফিসে আসা সাধারণ মানুষকে নানা জটিলতার বিষয় শুনিয়ে জারিও দিচ্ছেন। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে বাধে বিপত্তি। দুই সাংবাদিক মারধর করে ভূমি অফিসের দালালদের সহযোগিতায় একটি কক্ষে আটকে রাখা হয়। তাদের কাছ থেকে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার সজল মাহমুদ বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি। খালি গায়ের ছবি তোলায় ক্যামেরা নিয়ে নেয়া হয়েছিল। আবার দিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা ভাঙার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ছি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি কামরুল হাসান রুবেল ও ইংরেজী দৈনিক এশিয়ান এইজ পত্রিকার রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মু. জাবির হোসেন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ দুই সাংবাদিককে উদ্ধার করেন।এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ বলেন, ‘বিষয়টি দুঃখজনক। অভিযুক্ত কর্মকর্তা ও সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »