● ●


তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার দীপ ও এক তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা নৌ পুলিশের হেফাজতে চার দিন করে রিমান্ডে আছেন।

নৌ পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মাসুমা আক্তার আজ সোমবার প্রথম আলোকে বলেন, দীপ ও তরুণীর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হবে।

মামলার তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানা যায়, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বরের সেক্টরের তাঁদের ভবনের নিচ থেকে দীপের সঙ্গে মোটরসাইকেলে করে বের হন। এরপর তাহসিফ ওই তরুণীকে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে দীপও তাঁদের সঙ্গে ছিলেন। এ সময় তাহসিফের সঙ্গে ওই তরুণীর মনোমালিন্য হয়। ঘণ্টাখানেক পর ওই বার থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে মোটরসাইকেলে করে তাঁর বাসার সামনে নামিয়ে দেন। এ বিষয়ে দীপের দেওয়া তথ্য যাচাই করতে দীপ ও ওই তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়।

.

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যু নিয়ে নৌ পুলিশের কাছে বিভিন্ন তথ্য আসছে। নৌ পুলিশও তথ্য, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আবার অনেকে টঙ্গীর মাজার রোড বস্তিতে ঘোরাঘুরি করা ভিডিও নৌ পুলিশকে দিয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করছে নৌ পুলিশ। দীপের দাবি অনুযায়ী, পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তাহসিফ ও দীপ দুদিকে দৌড়ে যান। দীপ তুরাগ নদের তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পিলারে কাছে গিয়ে লুকান। পরে দুই পুলিশ সদস্য এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাহসিফের সঙ্গে এসেছেন বলার পর পুলিশ সদস্যরা আর কথা না বাড়িয়ে তাঁকে এখান থেকে চলে যেতে বলেন। এরপর তাহসিফের সঙ্গে দীপের দেখা হয়নি বলে দাবি দীপের। অবশ্য রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মায়ের মুঠোফোনে ভয়েস বার্তা পাঠিয়ে বলেন, ‘আসতেছি, রওনা দিছি।’ আবার রাত ১টা ৩৯ মিনিটে দীপ মোহাম্মদপুরে তাঁদের ভাড়া বাসার দারোয়ানকে ফোন করে বলেন, তাঁর আসতে দেরি হবে। পরে দীপ রাত আড়াইটার দিকে বাসায় ফেরেন।

.বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য.

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।

পিবিআই জানিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দীপকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে এটি তাহসিফের মোটরসাইকেল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। দীপকে নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই আলোচনার মধ্যে শুক্রবার রাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপরই তাহসিফের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। মামলায় পরিবারের তরফে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না তুললেও ঘটনায় তাহসিফের সঙ্গে থেকে আলোচনায় আসা দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত শনিবার তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁর তথ্যের ভিত্তিতে গত শনিবার মধ্যরাতে মিরপুর ১৪ নম্বর থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। আজ দিশার রিমান্ডের প্রথম দিন এবং দীপের দ্বিতীয় দিনের রিমান্ড চলছে।

.আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না : তাহসিফের বাবা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »