রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


তুরস্কে ৬০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তুরস্কে ৬০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

অনলাইন নিউজ : তুরস্কের নেভশেহির প্রদেশে আনাতোলিয়ান বেইলিক যুগের শেষের দিকের ৬০০ বছরের পুরোনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। ৫ আগস্ট নেভশেহির প্রদেশের উর্গুপ জেলার তাশকিনপাশা গ্রামে একটি পাথরে খোদাই ও গুদামঘর পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় মসজিদটির সন্ধান পাওয়া গেছে।

নেভশেহির হাজি বেকতাশ ভেলি বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের শিল্প ইতিহাস বিশেষজ্ঞরা ওই স্থাপনা খুঁজে পান। তাশকিনপাশা গ্রামে একটি পৃষ্ঠতল জরিপ চালানোর সময় মসজিদটি খুঁজে পান তারা। একটি পাথরের তৈরি মিহরাব রয়েছে মসজিদে। এই গ্রামেই রয়েছে ১৬শ শতকের তাশকিনপাশা মাদরাসা ও মসজিদ।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাভাশ মারাশলি জানান, ঐতিহাসিক কোনো নথিতে এই স্থানের কথা উল্লেখ নেই। এটি এরেতন বেইলিক আমলের চিহ্ন বহন করছে।

তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা এই স্থানটি অত্যন্ত ভালো অবস্থায় টিকে আছে। এর অলংকরণ, নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সেলজুক আমলের পরিচিত রীতি বহন করে, যা পরবর্তী বেইলিক যুগেও অব্যাহত ছিল।

এই আবিষ্কারকে রোমাঞ্চকর বলে উল্লেখ করেছেন সহযোগী অধ্যাপক আলপার আলতিন। তিনি জানান, মিহরাবের উপস্থিতি প্রমাণ করে এটি নামাজের জন্য ব্যবহৃত হতো। এটি নিয়ে আরও গবেষণা চলবে।

স্থানীয় বাসিন্দা মেহমেত এরসেন (৬৩) বলেন, দশক খানেক আগে এখানে ঘুরতে আসা কিছু পর্যটক মসজিদের কথা বলেছিলেন, তবে এ পর্যন্ত কোনো কাজ করা হয়নি।

সূত্র : ডেইলি সাবাহ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »