তোপের মুখে উরফি জাভেদ
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তোপের মুখে উরফি জাভেদ

ভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ পোশাকের কারণে খুবই আলোচিত। বিতর্কের মুখে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক নিয়েই বরাবরই সোচ্চার তিনি। এবার লক্ষ্ণৌয়ের নাম বদলে লক্ষ্মণ নগরী করার প্রস্তাবের প্রতিবাদ করে নামবদলের রাজনীতির অভিযোগ তুলে বিজেপি সমর্থকদের তোপের মুখে পড়েছেন তিনি।

বুধবার উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এই প্রস্তাব দিয়ে একই টুইট করেন। টুইটটি শেয়ার করে উরফি লিখেছেন, ‘এই নাম বদলে লাভ কোথায়? আমি গণতান্ত্রিক দেশে থাকতে চাই। না হিন্দু রাষ্ট্র, না মুসলিম রাষ্ট্র।’

আর এতেই তার ওপর বেজায় চটেছেন বিজেপি সমর্থকেরা। দিবস পাঠক নামে একজন মন্তব্য করে লেখেন, ‘উরফি আপনি আপনার পোশাক নিয়ে ব্যস্ত থাকেন। এ বিষয় নিয়ে নাক না গলালেও চলবে।’

উরমিত নামে একজন বলেন, ‘লক্ষ্ণৌ শহরের নামকরণ লক্ষ্মণ নগরীই হবে।’ অনেকেই তাঁকে ভারত ত্যাগ করার কথা বলছেন। অনুপ তেওয়ারি নামে একজন লেখেন, ‘আপনার যেহেতু সমস্যা হচ্ছে, আপনি এখনো ভারত ত্যাগ করছেন না কেন?’

ভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। ছবি: ইনস্টাগ্রামভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। ছবি: ইনস্টাগ্রাম কয়েক দিন আগেই উরফি মুম্বাইয়ে তাঁকে বাড়ি ভাড়া না দেওয়ার অভিযোগ এনেছিলেন। এ বিষয়ে উরফি টুইটারে লিখেছিলেন, ‘মুসলিমরা বাড়ি ভাড়া দিচ্ছেন না আমাকে। কারণ, আমি যে ধরনের পোশাক পরি—তা তাঁদের অপছন্দ। হিন্দুরা আমাকে বাড়িভাড়া দিচ্ছেন না আমি মুসলিম বলে। মুম্বাইয়ে বাড়ি পাওয়া সত্যি দুষ্কর হয়ে উঠেছে আমার জন্য।’ তাঁর মতে, এর নেপথ্যে মোটেই তাঁর পোশাক দায়ী নয়, রয়েছে তাঁর ধর্ম।

পাঠান নিয়ে বলিউডের প্রযোজক প্রিয়া গুপ্তের করা একটি টুইটের মন্তব্যে কঙ্গনা বলেছিলেন, ‘খুব ভালো বিশ্লেষণ…এই দেশটি শুধু এবং শুধুই খানদের ভালোবেসেছে এবং মাঝেমধ্যে শুধু খানদেরই…এবং এরা মুসলিম অভিনেত্রীদের প্রতি বাড়াবাড়ি রকমের আচ্ছন্ন। তাই ভারতকে ঘৃণা ও ফ্যাসিবাদের জন্য অভিযুক্ত করা খুবই অন্যায়…সারা বিশ্বে ভারতের মতো কোনো দেশ নেই।’

ভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। ছবি: ইনস্টাগ্রামভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। ছবি: ইনস্টাগ্রাম কঙ্গনার এই টুইটের প্রতিক্রিয়া জানিয়েছিলেন উরফি। তিনি লিখেছিলেন, ‘ও মাই গড! এইটা কেমন বিভাজন—মুসলিম অভিনেতা, হিন্দু অভিনেতা! শিল্পকে ধর্ম দিয়ে বিভক্ত করা যায় না। এখানে তাঁরা শুধুই অভিনেতা।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »