● ●


যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ

‘আসুন, নিরাপদ খাদ্য উৎপাদন করি’ স্লোগানে যশোরে ভেজালমুক্ত খেজুরের গুড় উৎপাদনে শপথ নিয়েছেন স্থানীয় গাছিরা।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় ও যশোর বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর বিকেলে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি খেজুরবাগানে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে খেজুরের রস ও গুড় উৎপাদনকারী ১৫ জন গাছি অংশ নেন।

অনুষ্ঠানে গাছিদের সম্মাননা হিসেবে গলায় উত্তরীয় ও মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নিরাপদ রস সংগ্রহের জন্য খেজুরগাছের হাঁড়িতে ব্যবহারের জন্য তাঁদের হাতে বিশেষ জাল তুলে দেওয়া হয়, যাতে পাখি বা পোকামাকড় রস নষ্ট করতে না পারে।

.

গাছিদের ভেজালমুক্ত গুড় উৎপাদনের শপথবাক্য পাঠ করান বন্ধুসভার উপদেষ্টা ও যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন।

শপথ অনুষ্ঠানে মো. মোফাজ্জেল হোসেন বলেন, খেজুরের গুড় যশোরের অন্যতম ঐতিহ্যবাহী জিআই পণ্য। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি এটি ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। যশোরের এ সুনাম ধরে রাখতে খেজুরের রস ও গুড় উৎপাদনে কোনো ধরনের ভেজাল, চিনি বা রাসায়নিক মেশানো যাবে না। শুধু শপথ নিলেই হবে না, রস না থাকলে গুড় উৎপাদন সম্ভব নয়। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে খেজুরগাছের বনায়ন বাড়াতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম। তিনি বলেন, যশোর অঞ্চলে এ প্রকল্পের আওতায় ১২০টি গাছসংবলিত ৩১টি খেজুরবাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাগান উদ্যোক্তাদের সার, চারা, কারিগরি সহায়তাসহ সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছর এ প্রকল্পের আওতায় খেজুরের রস ও গুড়ের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

.

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর বন্ধুসভার অর্থ সম্পাদক রিফাত আহমেদ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। আরও বক্তব্য দেন যশোর বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক নাসরিন শিরীন ও খেজুরবাগানের উদ্যোক্তা মামুন কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন যশোর বন্ধুসভার সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, সহসভাপতি মনিরা খাতুন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ধীমন আল হামী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাহানারা জ্যোতি, সহসাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইকলিমা ইয়াসমিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইমন হাসান, বন্ধু সামিয়া রহমান, তানজিল ইসলাম, সাইদুর রহমানসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »