সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবে ১০৬ নাবিকের মধ্যে নিখোঁজ ৩৩
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ৩:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবে ১০৬ নাবিকের মধ্যে নিখোঁজ ৩৩

 অনলাইন ডেস্ক 

থাইল্যান্ডের একটি যুদ্ধজাহাজ ডুবে এর ১০৬ জন নাবিকের মধ্যে ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির নৌবাহিনী বলেছে, ‘এইচটিএমএস সুখোথাই’ নামের ওই যুদ্ধজাহাজের বিদ্যুৎ ইউনিটে পানি উঠলে রোববার রাতে সেটি ডুবে যায়।খবর সিএনএনের।

সোমবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, ৪০ বছর পুরনো এ যুদ্ধজাহাজটি উত্তাল সাগরে ডুবে যায়। এখনও ৩৩ নাবিকের খোঁজ নেই। বাকিদের উদ্ধার করেছে থাইল্যান্ডের নৌবাহিনী।

যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়ে রাতভর তা চলে। বিমানবাহিনীর সহযোগিতায় সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী। এদিকে যুদ্ধজাহাজডুবির কারণ অনুসন্ধানে নৌবাহিনী একটি তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজটির মূল অংশে পানি ঢুকে ও পাওয়ার কন্ট্রোল রুমে শর্টসার্কিট হওয়ার পরই সেটি সমুদ্রের পানিতে তলিয়ে যায়। পাওয়ার কন্ট্রোল রুমে পানি ওঠার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। এতে যুদ্ধজাহাজটির নিয়ন্ত্রণ হারান ক্রুরা। এরপর রোববার রাত সাড়ে ১১টার দিকে সেটি ডুবে যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »