রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


থামলো বৃষ্টি, বাংলাদেশের নতুন লক্ষ্য ১৬ ওভারে ১৫১
প্রকাশ: ২ নভেম্বর, ২০২২, ৫:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

থামলো বৃষ্টি, বাংলাদেশের নতুন লক্ষ্য ১৬ ওভারে ১৫১

খেলা আর মাঠে না গড়ালেই ১৭ রানে জিতে যেত বাংলাদেশ। তবে সেটি আর হলো না। বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারে যেই বৃষ্টি নেমেছিলো, সেটি থেমে গেলো কিছুক্ষন পরে। আবার মাঠে নামলো দুই দল। বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য দাঁড়ালো ১৬ ওভারে ১৫১ রান। বাংলাদেশের জয়ের জন্য এখনও প্রয়োজন আর ৯ ওভারে ৮৫ রান।

যেই বৃষ্টির শঙ্কা ছিল ম্যাচের আগের দিন থেকেই, সেই বৃষ্টি নেমেছিলো বাংলাদেশের ইনিংসের সপ্তম ইনিংসে। বৃষ্টি নেমেই থামিয়েছিলো লিটন দাসের ব্যাটিং ঝড়। তবে বৃষ্টি স্থায়ী হয়নি বেশিক্ষণ। কিছুসময় পরই বৃষ্টি থামলে আবার শুরু হয় খেলা। অপরিবর্তিত লক্ষ্যেই ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
তবে এই বৃষ্টি যেন শাপে বর হয়েই এসেছিলো বাংলাদেশের জন্য। অ্যাডিলেডের আকাশ জুড়ে বৃষ্টি নামার আগে সপ্তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬৬ রান। এই অবস্থায় যদি আর খেলা মাঠে না গড়াতো তাহলেই জিতে যেত বাংলাদেশ। একই পরিমান ওভার শেষে ভারতের রান ছিল ৪৯, তাদের থেকে ১৭ রান এগিয়ে থেকেই ম্যাচ জিততো বাংলাদেশ।এর আগে ১৮৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওভারপ্রতি রানের প্রয়োজন ছিল ৯.২৫ করে। ওপেনিংয়ে নেমে চাহিদা অনুযায়ী উড়ন্ত সূচনাই এনে দিলেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত।লিটনের তুলনায় শান্ত যেন অনেকটা শান্তই ছিলেন। তবে লিটনকে যোগ্য সঙ্গ দিয়েছেন শান্ত। মাত্র ২১ বলে ফিফটি তুলে নেওয়া লিটনের সঙ্গে শান্ত উইকেট ধরে রেখে সমর্থন দিয়ে গেছেন লিটনকে।ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারটি দেখেশুনে কাঁটিয়ে দিয়েছেন দুই টাইগার ওপেনার। আর্শদিপ শিংয়ের পরের ওভারেই তিন বাউন্ডারি হাকিয়ে লিটন তোলেন ১২ রানভুবনেশ্বরের  প্রথম ওভার থেকে এসেছিলো মাত্র ২ রান। ভারতীয় এই পেসারের করা ইনিংসের তৃতীয় ওভারেই আগের ওভারের হিসেবটা যেন পুষিয়ে নিতে চাইলেন লিটন। টানা ১ ছক্কা আর ২ চারে এই ওভার থেকে লিটন তোলেন ১৬ রান। ওভারের পঞ্চম বলে অবসশ্য একবার জীবন পেয়েছেন লিটন, টাইগার ওপেনারের ব্যাটের কানা ছুয়ে যাওয়া বল ঠিকমতো গ্লাভসে জমাতে পারেননি দিনেশ কার্তিক।চতুর্থ ওভারে বোলিংয়ে এসে মোহাম্মদ শামিকে অবশ্য একটু দেখেশুনেই খেলেছেন টাইগার ওপেনাররা। এই ওভার থেকে আসে ৫ রানপঞ্চম ওভারে আবারও বোলিংয়ে আসেন ভুবনেশ্বর। দ্বিতীয় বলে রান আউটের হাত থেকে বেঁচে যায় লিটন। কোহলির সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে গিয়েছিলো, তবে তার আগেই ক্রিজে পৌছে গেছেন যান লিটন। ওভারের পঞ্চম বলে স্কয়ার লেগ দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরে এই ওভার থেকে লিটন তোলেন  ৯ রান।পাওয়ার প্লে’র শেষ ওভারে আবারও শামির হাতে বল তুলে দেয় রোহিত শর্মা।  ওভারের প্রথম দুই বলেই টানা চার ছক্কায় মাত্র ২১ বলে নিজেরত ফিফটি তুলে নেনে লিটন। ওভারের চতুর্থ অলে আরও এক বাউন্ডারিতে পাওয়ার প্লে’র শেষ ওভারে বাংলাদেশ তোলে ১৬ রান।পাওয়ার প্লে’র ছয় ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশ তলে ৬০ রান। সপ্তম ওভারে আক্ষর প্যাটেল বোলিংয়ে আসলে তার ওভার থেকে ৬ রান তোলে বাংলাদেশ।এরপরই অ্যাডিলেদের আকাশ ভেঙে ঝরতে শুরু করে বৃষ্টি। মাঠ ছেড়ে উঠে যেতে হয় দুই দলকেই। আবৃষ্টি শেষে আবার যখন মাঠে ফিরে দুই দল বৃষ্টি আইনে বাংলাদেশের জয়ের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »