বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৪ লাখ ৫৫ হাজার ৩৫৪ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ২:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৪ লাখ ৫৫ হাজার ৩৫৪ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৪ লাখ ৫৫ হাজার ৩৫৪ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।যশোর কৃষি জোনের আওতায় যশোর, ঝিনাইদহ,মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলার মাঠে চলছে আমনের চারা রোপণের কাজ।এ বছর বৃষ্টিপাত দেরিতে হওয়ায় আমনের চারা রোপণের কাজ কিছুটা হলেও দেরিতে শেষ হবে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে,যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ ৬ জেলায় এখন চলছে আমন ধান চাষের ভরা মৌসুম।জেলাওয়ারী আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে- যশোর জেলায় ১ লাখ ৩৮ হাজার ৯৪৭ হেক্টর জমিতে, ঝিনাইদহ জেলায় ১ লাখ ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে, মাগুরা জেলায় ৬১ হাজার ৪৭২ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় ৮৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গা জেলায় ৩৪ হাজার ৯২০ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ২৬ হাজার ৩৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।এসব জমিতে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের আমন ধান চাষ করবেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ এখলাস উদ্দিন বলেন, আমন চাষের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।আমন চাষ সফল করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক সহজশর্তে চাষিদের লোন দিয়েছে।বিগত কয়েক বছর ধান ও চালের দাম বেশি থাকায় কৃৃষকরা প্রতি বছর আগ্রহ সহকারে আমন ধানের চাষ করছেন বলে তিনি জানান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »