শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দশমিনায় পিএসসি ও ইবতেদায়ি পরীক্ষা শুরু
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০১৯, ১:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দশমিনায় পিএসসি ও ইবতেদায়ি  পরীক্ষা শুরু

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতাঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে ১৪৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৪০টি ইবতেদায়ি আজ রোববার (১৭নভেম্বর) সারাদেশে ন্যায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর প্রাথমিক-২৬১৬জন ও ইবতেদায়ী-৩৫৪জন শিক্ষার্থী সমাপনীতে অংশ গ্রহন করবে। উপজেলার ৯টি পরিক্ষা কেন্দ্রে প্রাথমিক ও ৭টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা হবে। ইবতেদায়ী সমাপনীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৪ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী হল সুপার আবু নাছের খান (সুমন) জানান, আমার কেন্দ্রে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরিক্ষায় অংশ গ্রহন করবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যালয়গুলো দ্রæত মেরামত করার পাশাপাশি পরীক্ষার্থীদেরও পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য প্রত্যেক শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »