শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জলাতঙ্ক নির্মূলে দশমিনায় কুকুরে টিকা দান
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২০, ৯:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জলাতঙ্ক নির্মূলে দশমিনায় কুকুরে টিকা দান

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) থেকেঃ
জলাতঙ্ক বিষয়ে নিজে সচেতন হই, এবং অন্যকে সচেতন করি, জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি, রোগ নিয়ন্ত্রন শাখা, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জলাতঙ্ক রোগ নির্মূলে পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়ানের সকল কুকুরকে টিকা দেওয়ার লক্ষ্যে কুকুরের টিকা দান (এমডিভি) কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে । উপজেলার প্রধান প্রধান সড়কসহ অলিগলিতে মাঠে-ময়দানে কুকুরকে জালের মাঝে আটক করে কুকুরের শরিরে টিকা দেওয়া হচ্ছে পাশাপাশি রং দিয়ে কুকুরকে চিহ্নিত করে ছেড়ে দেওয়া হচ্ছে।
সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের দশমিনা উপজেলায় ৭টি ইউনিয়ানে মোট ২১টি টিম কাজ করছে এবিষয়ে উপজেলা সুপার ভাইজার,সানাউল হক তনি এবং আসাদুল জামাল সুমন বলেন, কর্মসূচির শুরু থেকে শনিবার প্রযন্ত আমাদের টিম গুলো ৯শ’ ৩৮টি কুকুরের শরিরে টিকা দেওয়া হয়েছে। এবং আগামী ১৪ জানুয়ারী প্রযন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। তারা আরও জানান পরবর্তী সময়ে টিকাযুক্ত কুকুর মানুষকে কামড় দিলে জলাতঙ্ক রোগ হবে না শতভাগ নিশ্চিত। উল্লেখ্য, জলাতঙ্ক হলো প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত ভাইরাস জনিত একটি রোগ, যাতে মৃত্যু অনিবার্য।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »