শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দশমিনায় ময়লা-আবর্জনার গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীসহ জনসাধারন
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০১৯, ১০:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দশমিনায় ময়লা-আবর্জনার গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীসহ জনসাধারন

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনা উপজেলার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির ময়লা-আবর্জনার গন্ধে অতিষ্ঠ স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ জনসাধারন। ময়লা আবর্জনার স্ত‚প থেকে ছড়ানো দুর্গন্ধ থেকে স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক রেহাই পাচ্ছে না। ফলে দুর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছে উপজেলার মানুষ। উপজেলার সাধারণ মানুষের দাবি ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যত্রতত্র ময়লা ফেলার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে।
উপজেলা বাজারের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দশমিনা, নলখোলায় ও চরহোসনাবাদে নেই কোনো ময়লা ফেলার ডাস্টবিন। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থান না থাকায় ব্রীজের নিচে ফেলার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পরেছে। তীর্বভাবে ছড়িয়ে পড়ছে ময়লা-আবর্জনার গন্ধ । দুর্গন্ধের হাত থেকে রেহাই পাচ্ছে না ব্যবসায়ী ও পথচারীরাও। উপজেলার প্রাণকেন্দ্র হয়ে নলখোলা-দশমিনা যোগাযোগের ব্রীজের নিচে দু’পারে ময়লার স্ত‚প করে রাখার কারণে পুরো শহরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ময়লার স্ত‚পের কারণে জোয়ার ভাটার খালের পানি নষ্ট হয়ে যাচ্ছে। ওই পানি উপজেলার শহরের মানুষ তাদের সব কাজে ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্বাবনা রয়েছে। মাছ বাজার, কাচা বাজার ও রেস্টুরেন্টের বর্জ্য ব্রীজের নিচে দু”পারে ফেলায় সংযোগ সড়ক দিয়ে দুর্গন্ধে পথচারি হাঁটাচলা করতে পারে না। প্রতিদিন মানুষ ময়লা-আবর্জনা ফেলে রাখে। ওই একটি মাত্র রাস্তা দিয়ে মডেল মাধ্যমিক বিদ্যালয়, মডেল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ও এ.আর.টি কলেজের কোমলমতি শিক্ষার্থীদের আসা যাওয়া করতে হয়। আর দশমিনা-চরহোসনাবাদ ব্রীজের পাশে মাধ্যমিক বিদ্যালয়। দুর্গন্ধে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতেও পারেনা। অগ্রানী ব্যাংক ও কৃষি ব্যাংকের দক্ষিন পাশে নতুন ব্রীজের দুইপারে নিচেও ময়লা-আবর্জনা ফেলার কারণে স্থানীয় জনসাধারণের বসবাস করা দুঃসহ হয়ে দাঁড়িয়েছে। দশমিনা-চরহোসনাবাদ ব্রীজের দুইপারে নিচে ময়লা-আবর্জনা ফেলার কারণে মডেল সরকারি বিদ্যালয়ের ক্লাস ও স্থানীয় জনসাধারণের বসবাস করা দুঃসহ হয়ে দাঁড়িয়েছে। নলখোলার বাসিন্দা সঞ্জয় সাহা, আদিত্যৎ শীলসহ অনেকে বলেন, নলখোলা-দশমিনা বাজারে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। বাতাস বেশি থাকলে ঘরের ভেতরে পর্যন্ত দুর্গন্ধ পাওয়া যায়। আমরা একপ্রকার অসহায় হয়ে পড়েছি। এখানে বিক্রেতারা যত্রতত্র ময়লা ফেলছে। ফলে দুর্গন্ধের হাত থেকে রেহাই পাচ্ছেন না পথচারী ও বাসবাসকারীরা। বাজার থেকে অনেক দূরে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা রাখার জন্য জোর দাবি জানান তারা। মডেল সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তী সাহা-৮ম শ্রেনী, চন্দন সাহা-৮ম শ্রেনী, অর্থী সাহা-৬ষ্ঠ শ্রেনী, স্বার্ন দেবনাথ-১০ম শ্রেনী জানায়, ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে প্রতিদিন স্কুলে যাওয়া আসায় গন্ধে সমস্যা হচ্ছে।
দশমিনা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন বলেন, এখন পর্যন্ত কোনো স্থান নির্ধারণ করতে পারিনি, যেখানে ময়লা-আবর্জনা ফেলা হবে। আমরা সবাই মিলে একটা নির্দিষ্ট স্থান নির্ধারণ করে ময়লা-আবর্জনা ফেলার চেষ্টা করব, যাতে পরিবেশ দূষিত না হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, উদ্যেগ নেয়া হয়েছে আর ময়লা-আবর্জনা ফেলানোর জন্য খাস-জমি নির্ধারনের চেস্টা চলছে। খুব তারাতারি দুটি ভ্যান গাড়ী নির্মান করা হবে। ময়লা আবর্জনা নির্ধারিতস্থানে ফেলাতে দু”জন লোক দেয়া হবে তাদের প্রতি দোকান ৫০টাকা করে পরিশোধ করবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »