শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দানবাক্সের টাকা চুরির অভিযোগে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন
প্রকাশ: ২ নভেম্বর, ২০২২, ১২:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দানবাক্সের টাকা চুরির অভিযোগে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

 চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের দানবাক্স থেকে ২০০ টাকা চুরির অভিযোগে গাছে বেঁধে এক স্কুলছাত্রকে অমানবিক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

এ সময় স্কুলছাত্রকে পিটিয়ে টাকা চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। 

মঙ্গলবার বিকালে এ ভিডিও ভাইরাল হয়।

নির্যাতনের শিকার স্কুলছাত্র আবদুল মুনতাসির বাবু (১৪) উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর খাতুর বাপের পাড়ার আবদুল খালেকের ছেলে ও বিএমএস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ঘনশ্যাম বাজারপাড়া জামে মসজিদের দানবাক্স ভেঙে ২০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এ সময় মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা আবদুল মুসনতাসিরকে টাকা চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দেয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল লোক। ভিডিওতে বিষয়টি স্পষ্ট দেখা যায়।

এর আগে গত শনিবার রাতে উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবনখীল এলাকায় সুপারি চুরির অপবাদ দিয়ে ১০ বছর বয়সি এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »