মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের সবাই অকৃতকার্য
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের সবাই অকৃতকার্য

বিডি ২৪ অনলাইন নিউজ: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৪৩টি কলেজ থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষিত ফলাফলে এ তথ্য জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা. তৌহিদুল ইসলাম।

তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৪৩টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে। শূন্যপাশ করা ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুর জেলায় ৪টি, ঠাকুরগাঁও জেলায় ৬টি, পঞ্চগড় জেলায় ৩টি, নীলফামারী জেলায় ১০টি, লালমনিরহাট জেলায় ৫টি, রংপুর জেলায় ৪টি, কুড়িগ্রাম জেলায় ৯টি এবং গাইবান্ধা জেলায় ২টি।

কেউ পাশ করতে পারেনি এমন কলেজগুলো হলো-দিনাজপুরের কবিরাজ হাট কলেজ, বেপারীতলা আদর্শ কলেজ, উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজ ও বোয়ালদোর স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার সালান্দর মহিলা কলেজ, গোগর কলেজ, আমানতুল্লা ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজ, রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল এন্ড কলেজ ও এক্তিয়ারপুর শহীদ সালাহউদ্দীন স্কুল এন্ড কলেজ, পঞ্চগড় জেলার বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, আলহাজ তমিজউদ্দীন কলেজ ও মাড়েয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ, নীলফামারী জেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ, চৌধুরীডাঙ্গী হাই স্কুল এন্ড কলেজ, নয়নখাল স্কুল এন্ড কলেজ, গোলমুন্ডা আদর্শ কলেজ, নওতাড়া গার্লস স্কুল এন্ড কলেজ, জিলা পরিষদ স্কুল এন্ড কলেজ, ডিমলা সীমান্ত কলেজ, গয়াখারীবাড়ী মহিলা কলেজ, লক্ষ্মীরচাপ সৃজনশীল কলেজ ও সাতপাই হাই স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট জেলার সোনারহাট স্কুল এন্ড কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল এন্ড কলেজ, আমিনুর রহমান কলেজ, ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ ও শিয়ালখোয়া কলেজ, রংপুর জেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস হাই স্কুল এন্ড কলেজ, কুতুবপুর বহুমুখী গার্লস হাই স্কুল এন্ড কলেজ, কান্দিরহাট স্কুল এন্ড কলেজ ও বোড়াইবাড়ী কলেজ, কুড়িগ্রাম জেলার চর শৌলমাড়ী আদর্শ স্কুল এন্ড কলেজ, রাশেদ খান মেনন কলেজ, সিঙ্গর ডাবরিহাট কলেজ, চিলাখানা মডেল কলেজ, তপুরচর স্কুল এন্ড কলেজ, কুটি পায়রাডাঙ্গা স্কুল এন্ড কলেজ, বগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ, সমাজকল্যাণ মহিলা কলেজ ও ঢোলডাঙ্গা স্কুল এন্ড কলেজ এবং গাইবান্ধা জেলার জুমারবাড়ী মহিলা কলেজ ও ঘাগোয়া হাই স্কুল এন্ড কলেজ।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা. তৌহিদুল ইসলাম জানান, এসব কলেজের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »