শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দীঘিকে আশ্বাস দিয়ে নিলেন তমাকে
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ৪:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দীঘিকে আশ্বাস দিয়ে নিলেন তমাকে

বিনোদন প্রতিবেদক  

ঢাকাই সিনেমার উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একসময়ের এই জনপ্রিয় শিশুশিল্পী জানান, চূড়ান্ত আশ্বাস দেয়ার পরও অজানা কারণে তাকে কাস্টিং থেকে বাদ দেয়া হয়েছে। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি তিনি।

তবে দীঘির দীঘির ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, রায়হান রাফী তার নির্মিতব্য একটি সিনেমা থেকে হুট করে তার বদলে অন্য নায়িকাকে নিয়েছেন তিনি।

ওই ব্যক্তি বলেন, ‘আমি নিশ্চিত করে আপনাকে বলছি যে, ‘সুড়ঙ্গ’ ছবির ব্যাপারে রায়হান রাফীই যোগাযোগ করেছিলেন দীঘির সাথে। জানিয়েছিলেন নিশোর বিপরীতে এ ছবিতে তাকে কাস্ট করা হবে। পরে ছবিটির ব্যাপারে দুইবার দীঘি ও রাফী মুখোমুখি বসেন এবং একাধিকবার বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় তাদের।

তিনি আরো বলেন, রাফী বলেছিলেন, এ চরিত্রটার জন্য তোমার নিজেকে ভাঙতে হবে, প্রস্তুত হতে পরিশ্রম করতে হবে। রাফীর কথামতো মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। গল্প অনুযায়ী তৈরি হচ্ছিলেন। এরইমধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার ঘোষণা দেন রাফী। সেখানে জানান, নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা।

উল্লেখ্য, ২০০৬ সালে কাজী হায়াত পরিচালিত ও প্রয়াত নায়ক মান্না অভিনীত ‘কাবুলিওয়ালা’ ছবিতে শিশুশিল্পী চরিত্রে অভিষেক হয় দীঘির। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে অর্জন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ২০০৮ সালে ‘১ টাকার বউ’ ও ২০১০ সালে ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবি দুটির জন্য একই বিভাগে আরো দুটি জাতীয় পুরস্কার পান তিনি।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »