শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দুইদিনের আয়ের টাকায় আর্জেন্টিনার প্রতি ভ্যানচালকের ভালোবাসা প্রকাশ
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২২, ২:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুইদিনের আয়ের টাকায় আর্জেন্টিনার প্রতি ভ্যানচালকের ভালোবাসা প্রকাশ

পাবনা প্রতিনিধি,
ভালোবেসে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের ভ্যানকে রাঙিয়েছেন পাবনার চাটমোহর উপজেলার রবিউল ইসলাম (৪৫)। এ জন্য দুইদিনের উপার্জনের ৮০০ টাকা ব্যয় করেছেন এই ভ্যানচালক।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে দেখা যায়, বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার পতাকায় নিজের ভ্যান রাঙাচ্ছেন রবিউল। রঙ শুকানোর জন্য আগামী পাঁচ দিন তিনি আর ভ্যান চালাবেন না। এই সময়ে বাড়িতেই থাকবেন তিনি।

আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক রবিউল পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামের মৃত মোসলেম খাঁনের ছেলে। এখন তিনি বাইরে বের হলেই কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন।

রবিউলের এক ছেলে ব্রাজিলের সমর্থক হলেও স্ত্রী ও অন্য সন্তানরা আর্জেন্টিনা সমর্থন করেন।

রবিউল ইসলাম বলেন, আর্জেন্টিনা দলে এবার অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। এ জন্য আমার খুব ভালো লাগছে। আমার প্রিয় দল কোপা আমেরিকা কাপ জিতেছে। বেশ কিছুদিন ধরেই ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত আর্জেন্টিনা। সবচেয়ে বড় কথা, দলে মেসির মতো খেলোয়াড় আছেন। সুতরাং বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো প্রশ্নই আসে না।

বড় গুয়াখড়া গ্রামের বাসিন্দা শিক্ষক কামরুল হাসান বলেন, রবিউল ভাই অসম্ভব ভালো মনের মানুষ। তার বড় পরিচয়, তিনি একজন ‘ফুটবল পাগল’। সংসারে নানা অভাবের মধ্যেও ভ্যানে নিজের দলের পতাকা আঁকিয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »