শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দুদকের আয়োজনে দশমিনায় শিক্ষা উপকরন বিতরন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুদকের আয়োজনে দশমিনায় শিক্ষা উপকরন বিতরন

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতাঃ
দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে এবং পটুয়াখালীর দশমিনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মঙ্গলবার আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে মত বিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। দূর্নীতি করবো শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত পটুয়াখালীর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।

বিশেষ অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর সহকারী-পরিচালক আনোয়ার সাঈদ। আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল, সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন। সভা শেষে কমিটির সদস্যসহ অতিথিরা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয়, বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় ও দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত সততা ষ্টোরের কার্যক্রম পরিদর্শন করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »