মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দুদকের জালে এমপি পঙ্কজ নাথ, ব্যাংক হিসাব তলব
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০১৯, ২:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুদকের জালে এমপি পঙ্কজ নাথ, ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশন প্রভাবশালী ৭১ দুর্নীতিবাজের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।

এরা ক্যাসিনো কেলেঙ্কারি, টেন্ডারবাজি, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত।

তালিকাভুক্তদের ভিতর নাম প্রকাশ পেয়েছে
সরকারি দলের এমপির বরিশাল-৪ আসন ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ। পাশাপাশি তাদের স্ত্রী-সন্তান, নিজস্ব কোম্পানির ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। এর আওতায় চলতি মেয়াদি হিসাবের স্থিতি, লেনদেন বিবরণী ও ভল্ট যদি থাকে সেই তথ্য দুদককে সরবরাহ করতে বলা হয়েছে।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন। রবি ও সোমবার ২ দিন আলাদা চিঠিতে ৭১ জনের নাম পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, অনুসন্ধানের প্রয়োজনে অনেকের তথ্য চাওয়া হয়েছে। তদন্ত টিম এ নিয়ে কাজ করছে। তিনি বলেন, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর অনেকেই গ্রেফতার হয়েছেন। তারাসহ অনেকের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। সে বিষয়েও তথ্য জানতে চাওয়া হয়েছে।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়েছে। মূলত এর মাধ্যমে শুরু হয় দুর্নীতিবিরোধী অভিযান। এতে অনেকের সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতেও নানাভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে। দুদক কর্মকর্তারা এরই মধ্যে বিএফআইউর প্রধান ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

ক্ষমতার অপব্যবহার করে বা দলের পদ-পদবি ব্যবহার করে যারা দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে স্বাধীনভাবে তদন্ত করতে সামনে কোনো বাধা নেই বলে মনে করছে দুদক। দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ নিয়ে এখন পর্যন্ত দুটি তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। তালিকায় রাজধানীর বাইরে জেলা পর্যায়ের অনেকের নামও থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »