শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দুবাইতে বিবাহবার্ষিকী উদযাপন করছেন মিম
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুবাইতে বিবাহবার্ষিকী উদযাপন করছেন মিম

 বিনোদন ডেস্ক 

প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে সংযুক্ত আরব আমিরাত গেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। দেশটির দুবাই শহরে স্বামী ও বাবা মাকে নিয়ে তিনি বিবাহবার্ষিকীর দিনটি কাটাবেন বলে জানিয়েছেন। 
ADVERTISEMENT

দেশে ফিরবেন ৮ জানুয়ারি। ফিরে এসে কলকাতায় যাবেন। সেখানে চিত্রনায়ক জিৎ-এর সঙ্গে ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং করবেন। এ সিনেমার প্রথম লটের শুটিং মাসখানেক আগে সম্পন্ন করেছেন। 

বিবাহবার্ষিকী ও কলকাতার সিনেমা প্রসঙ্গে মিম বলেন, ‘কিছুটা বিরতি পেয়েছি, তাই ভাবলাম বিবাহবার্ষিকীটা দুবাইতেই উদযাপন করি। বাবা মাকেও সঙ্গে নিয়েছি। কয়েকদিন সেখানে ঘুরে বেড়াব। আর কলকাতার সিনেমাটির বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। এবার টানা শুটিং করব। আশা করছি দারুণ একটি প্রজেক্ট দর্শকদের উপহার দিতে পারব।’ 

এদিকে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’ নামে একটি প্রতিষ্ঠান বছরজুড়ে দেশের সেরা নায়িকার খোঁজে একটি জরিপ চালিয়েছে। সে জরিপে বর্ষসেরা নায়িকা হিসাবে দর্শক মিমকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সাংবাদিক অভি মঈনুদ্দীন। চলতি বছর ‘পরান’ সিনেমার সাফল্যের জন্য তার ঝুলিতে সেরার তকমা জমা হয়েছে বলে জানা গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »