শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস
প্রকাশ: ৫ জুন, ২০২০, ১০:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস

অনলাইন ডেস্কঃ
চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। করোনার প্রভাবে প্রবৃদ্ধিতে এই নেতিবাচক ধারা আসবে বলছে সংস্থাটি। আইএমএফ বলছে, অর্থনীতিতে স্বাভাবিক গতি ফিরবে ২০২১-২২ অর্থবছরে। সে বছর প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পৃথিবীর সব দেশই। অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশেও। টানা ৬৬ দিন বন্ধ রাখার পর সীমিত আকারে অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য চালুর অনুমতি দেয় সরকার। এরইমধ্যে বড় অঙ্কের ক্ষতির শিকার দেশের প্রায় সব খাতই।আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ বলছে, করোনার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধারায়। সংস্থাটির পূর্বাভাস, চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ কমে যাবে। এতে প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ। করোনা-পূর্ববর্তী সময়ে চলতি অর্থবছরে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল সংস্থাটির।আইএমএফের পূর্বাভাস অনুযায়ী রেমিট্যান্সেও সুখবর নেই বাংলাদেশের জন্য। সংস্থাটির হিসাবে চলতি অর্থবছর রেমিট্যান্সে প্রবৃদ্ধি হবে মাত্র ১ দশমিক ৪ শতাংশ। অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়াবে ৩ হাজার ৬৫ কোটি ডলার, গত অর্থবছর শেষে যা ছিল ৩ হাজার ২৭৬ কোটি ডলার। তবে, এসময় দেশের মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে মনে করছে সংস্থাটি।কোভিড সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছে আইএমএফ। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ২০২১-২২ অর্থবছরে দেশের অর্থনীতি স্বাভাবিক চেহারায় ফিরবে বলেও মনে করছে সংস্থাটি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »