বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতিসংঘের আবাসিক সমন্বয়ককে মানবাধিকার চেয়ারম্যান
দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমলে নিচ্ছে কমিশন
প্রকাশ: ৩ মার্চ, ২০২৩, ১:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমলে নিচ্ছে কমিশন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইজ।

বৃহস্পতিবার কারওয়ান বাজার কমিশনের কার্যালয়ে এ সাক্ষাতের শুরুতেই নবগঠিত কমিশনকে অভিনন্দন জানান গুয়েন লুইজ। কমিশনের চেয়ারম্যান কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে তাকে অবহিত করেন।

এ সময় কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, নবগঠিত কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কমিশন দ্রুত আমলে নিচ্ছে। দেশের মানুষকে মানবাধিকারের বিষয়সমুহে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, কমিশন সোচ্চার থাকবে বলে জানান তিনি।

গুয়েন লুইজ মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের প্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি, শহরে বসবাসরত ভাসমান জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, কমিশন কর্তৃক সাম্প্রতিক কাশিমপুর কারাগার পরিদর্শন বিষয়ে কমিশন চেয়ারম্যানের সাথে আলোচনা করেন। এ সময় সভায় কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপপরিচালক ফারহানা সাঈদ এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »